মাঝ সমুদ্রে ভয়াবহ-কাণ্ড! উত্তরে বায়ুতে প্রবল ঢেউ আছড়ে পড়ল ট্রলারে, তারপর যা ঘটল
মাঝ সমুদ্রে ভয়াবহ-কাণ্ড! জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল-উদ্দাম, তারপর যা ঘটল
বঙ্গোপসাগরের বুকে ঘটল ভয়ঙ্কর ঘটনা। ট্রলার তখন মাঝ সমুদ্রে। এক মনে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তখনই উত্তর বায়ুর বেগ বেড়ে যায়। প্রবল উত্তুরে হাওয়ায় উত্তাল হয়ে ওঠে সমুদ্র। একের পর এক প্রবল ঢেউ আছড়ে পড়ে ট্রলারে। তাতেই ঘটল বিপত্তি। পাটাতন ভেঙে ডুবে গেল মাছ ধরার ট্রলার। অথৈ সমুদ্রে শুরু হল চার মৎস্যজীবীদের জীবনযুদ্ধ।

উত্তর বায়ুর বেগে প্রবল ঢেউ
রবিবার বিকেলে ট্রলারটি তখন দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে ২৫ কিলোমিটার দূরে জলদাখাঁড়ির কাছে মাঝ ধরছিল। তখনই উত্তর বায়ুর বেগ ক্রমেই বেড়ে ওঠে। তার জেরে প্রবল ঢেউয়ে মা অন্নপূর্ণা নামের ওই ট্রলারের পাটাতন ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ডল ঢুকে ডুবতে শুরু করে ট্রলারটি। বিপত্তি বুঝে মাঝ সমুদ্রেই লাইফ বেল্ট নিয়ে ঝাঁপিয়ে পড়েন চার মৎস্যজীবী।

মাঝ সমুদ্রে ডুবন্ত ট্রলার থেকে ঝাঁপ
খানিক দূরে অন্য একটি ট্রলার দেখে বিপদ সংকেত দিয়েছিলেন মাঝ সমুদ্রে ডুবে যাওয়া মা অন্নপূর্ণা ট্রলারের চার মৎস্যজাবী। সমুদ্রের মাঝে তাঁদের আর্ত চিৎকারও কর্ণগোচর হয়েছিল অন্য ট্রলারের মৎস্যজীবীদের। তারপর অন্য ট্রলারটির মৎস্যজাবীরা উদ্ধার করেন সমুদ্রে ভাসতে থাকা চার মৎস্যজীবীকে। তখনও সমুদ্রে ডুবন্ত অবস্থায় রয়েছে তাঁদের ট্রলার।

ডুবন্ত ট্রলারটি উদ্ধার মৎস্যজীবী ইউনিয়নের
পাশের ট্রালারের মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করার পাশাপাশি খবর দিয়ে দেয় সাগর উপকূল থানা ও মৎস্যজীবী ইউনিয়নে। তখন চটজলদি মৎস্যজীবী ইউনিয়নের একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া চার মৎস্যজাবী সাগরের মহিষমারি এলাকার বাসিন্দা।

উত্তরে হাওয়ার দাপটে ফাটল ট্রলারের পাটাতনে
গতবছর ঘূর্ণিঝড় জাওয়াদের সময় বড় ট্রলিং জাহাজের সঙ্গে মাঝ সমুদ্রে সংঘর্ষে একটি মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছিল। সেটা অবশ্য বাংলাদেশের ঘটনা। এবার বাংলাতেই ঘটল ট্রলার ডুবির ঘটনা। উত্তরে হাওয়ার দাপটে মৎস্যজীবীদের ট্রলার মাঝ সমুদ্রে পাটাতন ফেটে ডুবে যেতে থাকে। কোনওরকমে প্রাণ রক্ষা পায় মৎস্যজীবীদের।

মৎস্যজীবীদের উদ্ধার করে অন্য ট্রলার
এর আগে গত বছররে নভেম্বরে দিঘা মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। সেক্ষেত্রেও ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কয়েক লক্ষ টাকার মাছ জলে যায়। মা জগৎজননী ট্রলারটি মাছ ধরে ফেরার পথে চড়ায় ধাক্কা লেগে ডুবে যায়। ১২ জন মৎ্স্যজীবী প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন। পরে ওই ১২ জনকে উদ্ধার করা হয়। এক্ষেত্রেও মাঝ সমুদ্রে পাটাতন ভেঙে ট্রলার ডুবির ঘটনায় মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications