Jayrambati Train: 'মায়ের গাঁ' জয়রামবাটি স্টেশনে ঢুকল প্রথম ট্রেন! কেউ কাঁদলেন, কেউ ভাসলেন আবেগে
Jayrambati Train: দীর্ঘ জটিলতা কাটিয়ে 'মায়ের গাঁ' জয়রামবাটিতে গড়ালো রেলের চাকা। লক্ষীবারে কমিশন অব রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন নব নির্মিত জয়রামবাটি স্টেশনের মাটি ছুঁতেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস স্থানীয় মানুষজন। কারোর চোখে দেখা গেল জল আবার কেউ ভাসলেন আবেগে। জয়রামবাটি স্টেশন জুড়ে দেখা গেল এক অন্যছবি। এদিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে স্টেশনে উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের সন্যাসীরাও।
প্রসঙ্গত, এক সময়ের মল্ল রাজাদের রাজধানী, মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গে শৈবক্ষেত্র তারকেশ্বরকে রেল পথে জুড়ে দেওয়ার পরিকল্পনা করে রেল দফতর। তবে প্রস্তাবিত এই রেল পথ (Jayrambati Train) তৈরিতে বারবার বাধা মুখে পড়তে হয় রেল আধিকারিকদের। কখনও জমি তো আবার কখনও স্থানীয় সমস্যার মুখে পড়তে হয় রেলকে। যদিও এর মধ্যেই সমস্ত সমস্যা কাটিয়ে রেল পথ তৈরির কাজও চলতে থাকে।

সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে। লাইন থেকে শুরু করে টিকিট কাউন্টার সব তৈরি। এরই মাঝেই আজ বৃহস্পতিবার কমিশন অব রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন (Jayrambati Train) পৌঁছে গেল মাতৃভূমি জয়রামবাটিতে। উপস্থিত ছিলেন রেলের ইষ্টার্ণ সার্কেলের সি.আর.এস শুভময় মৈত্র স্বয়ং।
রেলের ইষ্টার্ণ সার্কেলের সি.আর.এস শুভময় মৈত্র বলেন, আর লাইন পরীক্ষার কাজ হল। ঠিক কবে এই পথে নিয়মিত ট্রেন চলাচল করবে তা রেল কর্তৃপক্ষ ঠিক করবেন বলে তিনি জানান। 'মায়ের গাঁ' জয়রামবাটিতে গড়ালো রেলের চাকা, এই খবরে খুশী বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি রেলমন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন।
Jayrambati Train: কাজ প্রায় শেষ
তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে ইতিমধ্যে 'মাতৃমন্দিরে'র আদলে জয়রামবাটি স্টেশনের (Jayrambati Train) টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ। বাংলার পাশাপাশি ইংরেজি আর হিন্দিতেও স্টেশনের নাম লেখা হয়েছে। অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষের পথে।

রেল দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার পাশাপাশি এই রেলপথ নির্মাণের অন্যতম মূল লক্ষ্য হল 'মন্দির নগরী' বিষ্ণুপুরের সাথে জনপ্রিয় শৈবক্ষেত্র তারকেশ্বরকে সংযুক্ত করা। যদিও পূরো রেলপথ এক্ষুনি চালু না হলেও বিষ্ণুপুর-জয়রামবাটি রেল চলাচল খুব শীঘ্রই চালু হবে বলে জানা গিয়েছে। শেষ পর্যায়ের কয়েকটি কাজ শেষ হলেই একেবারে পুরোপুরি ভাবেই এই ট্রেন চালু হয়ে যাবে বলে খবর।












Click it and Unblock the Notifications