কুয়াশার দাপটে উত্তর দিনাজপুরে ব্যহত যান চলাচল

ঘন কুয়াশার দাপটে ব্যহত হচ্ছে উত্তর বঙ্গের একাধিক জেলার যান চলাচল। যান চলাচল স্বাভাবিক করার জন্য জেলার পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে।

ঘন কুয়াশার দাপটে ব্যহত হচ্ছে উত্তর বঙ্গের একাধিক জেলার যান চলাচল। যান চলাচল স্বাভাবিক করার জন্য জেলার পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। আজ শৈত্যপ্রবাহ কিছুটা কমলেও ঘন কুয়াশায় ঘিরে রয়েছে গোটা উত্তর দিনাজপুর জেলায়। জনজীবন একেবারে বিপর্যস্ত না হলেও উত্তর দিনাজপুর জেলায় সড়ক গুলিতে যান চলাচলে যথেষ্ট বিঘ্ন ঘটেছে। দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে জাতীয় সড়ক সহ অন্যান্য রাজ্য সড়কে চলাচল করছে যানবাহন।

কুয়াশার দাপটে উত্তর দিনাজপুরে ব্যহত যান চলাচল

তবে জেলার সর্বত্র যানবাহন চলাচলে ব্যাপক তৎপরতার সাথে চালকদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা পুলিশ। এই ঠান্ডায় দিনরাত জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে কুয়াশায় বিঘ্নিত হওয়া যান চলাচল নিয়ন্ত্রন করতে দেখা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার পুলিশকে।

তাপমাত্রার পারদ কিছুটা উর্দ্ধমুখী হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। গতকালের তাপমাত্রার পারদ থেকে আজ ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাপমাত্রার উন্নতি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। গতকাল দুপুরের পরে কুয়াশা কেটে গিয়ে আকাশ কিছুটা পরিষ্কার হলেও কনকনে ঠান্ডার দাপট অব্যাহত ছিল। প্রবল ঠান্ডায় গোটা উত্তর দিনাজপুর জেলাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+