রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড! মৃতের সংখ্যা পেরলো ৭৫০

শুক্রবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৯ জন। শনিবার তা ৭০০ পেরিয়ে পৌঁছে যায় ৭৪৩-এ। আর রবিবারে তা একেবারে ৯০০-র কাছে। ৮৯৫। এদিন মৃত্যুর সংখ্যা আগের দিনগুলিকে ছাড়িয়ে দিয়েছে।

শুক্রবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৯ জন। শনিবার তা ৭০০ পেরিয়ে পৌঁছে যায় ৭৪৩-এ। আর রবিবারে তা একেবারে ৯০০-র কাছে। ৮৯৫। এদিন মৃত্যুর সংখ্যা আগের দিনগুলিকে ছাড়িয়ে দিয়েছে। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ১৮, শনিবার তা বেড়ে হয়েছিস ১৯। আর রবিবার তা বেড়ে হয়েছে ২১।

রাজ্যে আক্রান্ত ২২,১২৬ জন

রাজ্যে আক্রান্ত ২২,১২৬ জন

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২২১২৬ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৬৫৮ জন।

কলকাতায় রেকর্ড সংখ্যক আক্রান্ত

কলকাতায় রেকর্ড সংখ্যক আক্রান্ত

গত দিনগুলির মতো এদিনও কলকাতায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিনও কলকাতার সঙ্গে পাল্লা উত্তর ২৪ পরগনার। আর হাওড়ার সঙ্গে পাল্লা দক্ষিণ ২৪ পরগনার। এদিন কলকাতায়, ২৪৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১, দার্জিলিং-এ ২৬, জলপাইগুড়িতে ৮, উত্তর দিনাজপুরে ১৯, দক্ষিণ দিনাজপুরে ৮, মালদহে ৩৭, মুর্শিদাবাদে ৬, নদিয়ায় ৭, পুরুলিয়ায় ৩, বাঁকুড়ায় ৬, ঝাড়গ্রামে ১, পশ্চিম মেদিনীপুরে ১১, পূর্ব মেদিনীপুরে ৯, পূর্ব বর্ধমানে ৩, পশ্চিম বর্ধমানে ১, হাওড়ায় ১১১, হুগলিতে ৬২, উত্তর ২৪ পরগনায় ২১৪, দক্ষিণ ২৪ পরগনায় ১১৮ জন আক্রান্ত হয়েছেন।

কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৭১০৮ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭৬০ এবং ৩১২১ জন। কলকাতায় ৪৪০২ জনের করোনা মুক্তি ঘটেছে।

মুক্তিপ্রাপ্তদের সংখ্যা সক্রিয় আক্রান্তদের থেকে বেশি

মুক্তিপ্রাপ্তদের সংখ্যা সক্রিয় আক্রান্তদের থেকে বেশি

এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪৭১১ জন। গত ২৪ ঘন্টায় ৫৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে হাওড়ায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। যথাক্রমে ১১২ ও ১০৭ জন। এরপরেই রয়েছে কলকাতা ৯৫ জন। ৬১ জন ছাড়া পেয়েছেন দক্ষিণ ২৪ পগনায়। এদিন সুস্থ হওয়ার গড় ৬৬.৪৮%। জাতীয় গড় ৬০.৭৭%।

মৃত্যু হয়েছে ২১ জনের

মৃত্যু হয়েছে ২১ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। যা এদিন পর্যন্ত রেকর্ড। শনিবার মৃত্যুর রেকর্ড ভেঙেছিল শুক্রবারের। ফলে মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৭৫৭-এ।

কলকাতায় মৃত্যু ৪১৮ জনের

কলকাতায় মৃত্যু ৪১৮ জনের

এদিন যে ২১ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৮ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৪১৮ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১২২ জনের। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০৯ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+