আজ ২১ ফেব্রুয়ারি, ফের দুই বাংলা এক হওয়ার দিন,টুইটে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ২১ ফেব্রুয়ারি, ফের দুই বাংলা এক হওয়ার দিন

আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৬২ সালের এই দিনটিতে বাংলাদেশে ঘটেছিল রক্তক্ষয়ী সংগ্রাম। পুলিশের গুলিতে নির্মম ভাবে মারা গিয়েছিলেন অসংখ্য আন্দোলনকারী। এই দিনটিতে দুই বাংলা এক হয়ে যায়। বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন অসংখ্য মানুষ।

ফের দুই বাংলা এক হওয়ার দিন

ভাষার স্বাধীনতা রক্ষার লড়াই। মাতৃভাষীর উপর চাপিয়ে দেওয়া অন্যভাষার বিরুদ্ধে গর্জে উঠেছিল বাংলাদেশ। সেসসময় পূর্ব পাকিস্তান বলা হত বাংলাদেশকে। সালা ১৯৫২ সাল। ভাষার লড়াই ক্রমে হয়ে উঠেছিল স্বাধীনতার লড়াই। তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। ভাষার আন্দোলনের জেরেই একটা সময়ে দুই বাংলা এক হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গও নিজের আত্মিক লড়াই বলেই মনে করে ভাষা আন্দোলনকে সেকারণেই বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও উদযাপিত হয় ভাষা দিবস।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণের শহিদ মিনার আজ সেজে ওঠে ফুলের ফুলে। উর্দু নয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার লড়াইয়ে প্রাণ দিেয়ছিলেন যাঁরা তাঁদের স্মরণেই এই শহিদ মিনার তৈরি করা হয়েছিল।
১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে 'বাংলা ভাষা প্রচলন বিল' পাশ করা হয়। ৮ মার্চ ১৯৮৭ সাল থেকে তা কার্যকর করা হয়।

তারপর থেকে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি রাত ১২টার পর এই শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকরা। তারপর থেকে সারাদিন অনুষ্ঠান চলতে থাকে এই শহিদ মিনারে। ছাত্র ছাত্রীরা গান করে। শ্রদ্ধা জানান অসংখ্য মানুষ। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা ঢাকায় চলে একুশে বইমেলা।

শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও মহাসমারোহে উদযাপিত হয় ভাষা দিবস। গতবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাষা দিবস উদযাপন করেছিলেন। স্কুলে কলেজে এমনকি সরকারি উদ্যোগেও মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকেও উদযাপন করা হয় ভাষা দিবস। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এদিন বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠানো হয় ভারতের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই বাংলাদেশকে এই বিশেষদিনটির জন্য শুভেচ্ছা বার্তা পাঠান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+