গান গাইতে গাইতে ইলেকট্রিক আয়রনের তার জড়িয়ে মাকে শ্বাসরোধ করে খুন!
গান গাইতে গাইতে ইলেকট্রিক আয়রনের তার জড়িয়ে মাকে শ্বাসরোধ করে খুন করল ছেলে। পরক্ষণেই শাবল নিয়ে প্রতিবেশী কিশোরীর মাথায় আঘাত করে বসল সে।
বাঁকুড়া, ২২ ফেব্রুয়ারি : গান গাইতে গাইতে ইলেকট্রিক আয়রনের তার জড়িয়ে মাকে শ্বাসরোধ করে খুন করল ছেলে। পরক্ষণেই শাবল নিয়ে প্রতিবেশী কিশোরীর মাথায় আঘাত করে বসল সে। চাঞ্চল্যকর এই ঘটনা বাঁকুড়ার ইন্দাসে। এই দুই অস্বাভাবিক ঘটনার পরই অভিযুক্ত যুবক বাডডিতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাকে গ্রেফতার করে।
কেন যুবকের এই অস্বাভাবিক আচরণ? স্পষ্ট নয় তদন্তকারী পুলিশ অফিসারের কাছে। অভিযুক্তের বাবার দাবি, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। মানসিক বিকার থেকেই এই ঘটনা ঘটিয়েছে সে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় মা মিতা মণ্ডলের সঙ্গে বসেছিল বিক্রম। আপন মনেই গান গাইছিল সে। আচমকাই পাশে পড়ে থাকা ইলেকট্রিক আয়রনের তার গলায় পেঁচিয়ে ধরে মায়ের। শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিতাদেবীর। এরপর শাবল নিয়ে পাশের বাড়িতে ঢুকে বছর ১২-র এক কিশোরীর মাথায় আঘাত করে।
ওই কিশোরী আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইন্দাসের বাগিচাবাঁদ এলাকার বাসিন্দা বিক্রম। সে স্থানীয় ডি এড কলেজের ছাত্র। বহুদিন ধরেই মানসিক রোগে ভুছিল সে। সেই কারণে বাড়িতে রেখেই মানসিক রোগের চিকিৎসা হচ্ছিল। সে যে আচমকাই এরকম ঘটনা ঘটিয়ে ফেলবে তা বুঝে উঠতে পারেননি মিতাদেবীও। বিক্রমের বাবা জানান, এক মুহূর্তও মাকে ছাড়া চলত না বিক্রমের। তবু কেন এই ঘটনা?
পুলিশ খতিয়ে দেখছে কী কারণে এই ধরনের ঘটনা ঘটাল? কেনই বা বিক্রম মা ও পাশের বাড়ির মেয়েটির উপরই এই আক্রমণ চালাল? এটি তার মানসিক বিকারেরই ফল, নাকি অন্য কোনও ঘটনা এক মধ্য লুকিয়ে রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications