চাকরিতে বদলি নিয়ে অসন্তোষ! গায়ে আগুন দিয়ে আত্মঘাতী সরকারি চিকিৎসক
প্রায় দুসপ্তাহ লড়াই চালানোর পরে মৃত্যু হল সরকারি চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের (Abantika Bhattacharya) । চাকরিতে বদলি (transfer)নীতির প্রতি প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন তিনি। এরপর বেহালার বাড়িতে
প্রায় দুসপ্তাহ লড়াই চালানোর পরে মৃত্যু হল সরকারি চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের (Abantika Bhattacharya) । চাকরিতে বদলি (transfer)নীতির প্রতি প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন তিনি। এরপর বেহালার বাড়িতে গায়ে আগুন (suicide) দেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে।

ইস্তফা দিতে চেয়েছিলেন
ঘনিষ্ঠ চিকিৎসক মহলের খবর, কমিউনমিটি মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক বছর চল্লিশের অবন্তিকা ভট্টাচার্য ইস্তফা দিতে চেয়েছিলেন। প্রসঙ্গত কমিউনিটি মেডিসিনের এই চিকিৎসককে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ছিলেন প্রায় আট বছর। এবার তাঁকে ডায়মন্ডহারবারে বদলি করা হয়।

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন
১৬ অগাস্ট অবন্তিকা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেন, কোথায় তাঁর জন্য শান্তি রয়েছে...ইস্তফায়? আট বছর জেলায় চাকরি করার পরেও আবার একটি জেলায় বদলি, কোনও পদোন্নতি ছাড়াই। যা তিনি কোনওভাবেই মেনে নিতে পারছেন না বলে জানিয়েছিলেন ফেসবুক পোস্টে।

বাড়িতেই আত্মহত্যার চেষ্টা
সোশ্যাল মিডিয়া পোস্টের বেশ কিছু সময় পরেই অবন্তিকা ভট্টাচার্য বেহালার বাড়িতে গায়ে আগুন ধরান বলে পরিবার সূত্রে খবর। এক্ষেত্রে তিনি অ্যালকোহল ব্যবহার করেছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে। তবে সেখানেই তাঁর মৃত্যু হয়। সরকারের বদলি নীতির জেরেই এই পরিণতি বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা।
এই ঘটনায় চিকিৎসকরা গত ১০ বছর ধরে রাজ্যের চিকিৎসকদের বদলি নীতি নিয়ে সরব হয়েছেন। তাঁরা তুলে ধরেছেন বাম আমলের বদলি নীতির কথা। নির্দিষ্ট সময় জেলায় পরিষেবা দেওয়ার পরে বাড়ির কাছে পোস্টিং দেওয়ার রেওয়াজ ছিল। পাশাপাশি পারিবারিক সমস্যার বিষয়টিও দেখা হত। কিন্তু এখন তার কিছুই দেখা হয় না বলে অভিযোগ।
এদিকে চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের মৃত্যুর পরে তাঁর ঘনিষ্ঠরা সোশ্যাল মি়ডিয়ায় ক্ষোভ ব্যক্ত করেছেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। তাঁরা স্বজনপোষণের অভিযোগ তোলার পাশাপাশি দফতরের বদলিতে কারও কারও ছরি ঘোরানোর অভিযোগও তুলেছেন। করোনা পরিস্থিতিতে বিধি মেনে এব্যাপারে তাঁদের আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ করেছেন চিকিৎসকরা।

স্বামী মুর্শিদাবাদে কর্মরত
অবন্তিকা ভট্টাচার্যের স্বামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তিনি মুর্শিদাবাদে কর্মরত। তাঁদের বছরে আটেকের মেয়ে রয়েছে, তবে সে বিশেষ ক্ষমতা সম্পন্ন। যে কারণে বারবার তিনি কলকাতায় বদলির জন্য দরবার করেছিলেন। অভিযোগ তা আর করেনি স্বাস্থ্য দফতরের কর্তারা। ওই চিকিৎসকের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, পদন্নতি না করে নতুন করে ডায়মন্ড হারবারে বদলি নিয়ে তিনি অবসাদে ভুগতে শুরু করেছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications