লক্ষ্য ২০২৪! দেবাংশুর 'খেলা হবে'র পরে ভাইরাল তৃণাঙ্করের 'বাংলার যুবরাজ অভিষেক'
এবার ভাইরাল তৃণাঙ্করের 'বাংলার যুবরাজ অভিষেক'
বিধানসভা ভোটের আগে হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠে যুব তৃণমূল (trinamool congress) নেতা দেবাংশু ভট্টাচার্যের লেখা খেলা হবে (khela hobe)। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সবকটি সভাতেই এর কথা উল্লেখ করেছেন। এবার তৃণমূলের ছাত্র সংগঠনকে চাঙ্গা করতে নতুন গান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) সামনে রেখে এই গানটি লিখেছেন তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য (trinankur bhattacharya)।

অভিষেককেই সামনে রেখে লড়াই
রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রথম বৈঠকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই দ্বিতীয় এই আসন। আর দায়িত্ব পাওয়ার পরেই অভিষেক গিয়েছেন, দলের বর্ষীয়ান নেতাদের বাড়িতে। সেই তালিকায় রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়ের মতো নেতারা। মমতার বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন। সেই পথেই এবার অভিষেক একেবারে সামনে।

এবার অভিষেককে নিয়ে গান
বিধানসভা নির্বাচনে যখন অনেক নেতা দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে নেতৃত্ব দিয়েছেন। এবার তাঁকে নিয়েই গান তৃণমূল ছাত্র পরিষদের। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য গানটি লিখেছেন। গায়ক কেশব দে, সুর দিয়েছে বিপুল পাল।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়
২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির আইটি সেলকে টক্কর দিয়ে গিয়েছে তৃণমূলের আইটি সেলও। ২০২৪-এর লক্ষ্য আরও বড়। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, 'বাংলার যুবরাজ অভিষেক' এই গানটি ফেসবুক, টুইটার, ইউটিউবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। দলের ছাত্র-যুব সংগঠনকে মজবুত করতেই এর পরিকল্পনা বলে জানা গিয়েছে। ৪ মিনিট ১০ সেকেন্ডের ভিডিও অ্যালবামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সাম্প্রতিক ছবি ব্যবহার করা হয়েছে। ভোটের ফল বেরনোর পরেই ইয়াস, সঙ্গে বজ্রপাতে মৃত্যু। অনেকের বাড়িতেই গিয়েছিলেন অভিষেক। ব্যবহার করা হয়েছে সেইসব ছবি।

খেলা হবে লিখে সাড়া ফেলেছিলেন দেবাংশু
অরাজনৈতিক পরিবারের হয়েও অনেক কম বয়সেই পুরোদস্তুর রাজনৈতিক। তৃণমূলের অন্দরে দ্রুতগতিতে উঠেও এসেছেন তিনি। ব্লক কিংবা জেলা স্তরে পরিচিত মুখ না হলেও, টেলিভিশন আর খেলা হবের দৌলতে এখন পরিচিত মুখ দেবাংশু ভট্টাচার্য। তাঁর লেখা গান নিয়ে উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের উদ্দেশে বারবার প্রশ্ন করেছেন, কী এবার খেলা হবে তো?












Click it and Unblock the Notifications