Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TMCP: RG Kar কাণ্ড নিয়ে সিনেমা, সাসপেন্ড TMCP নেত্রী রাজন্যা এবং সহ সভাপতি

টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হল। এমনকি তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রতীক চক্রবর্তীকেও সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আরজি কর কাণ্ড নিয়ে সিনেমায় অভিনয় করছিলেন রাজন্যা হালদার।

প্রসঙ্গত উল্লেখ্য আরজি কর কাণ্ড নিয়ে সিনেমায় অভিনয় করছিলেন TMCP নেত্রী রাজন্যা হালদার। প্রধান চরিত্রে নাকি অভিনয় করেছেন রাজন্যা। এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছিল। দলের পক্ষ থেকে এই ছবির কোনও অনুমোদন দেওয়া হয়নি। নেত্রীকে সাসপেন্ড করার কয়েক ঘণ্টা আগে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে আরজি কর নিয়ে কোনও সিনেমার অনুমোদন তৃণমূল কংগ্রেস দিচ্ছে না। এর সঙ্গে কোনও সম্পর্ক নেই দলের।

Rajanya Halder

এই স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরিকে কারা যুক্ত তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছে শাসক দল। তারপরেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় সহ সভাপতি প্রতীক চক্রবর্তী এবং ডায়মন্ডহারবারের দায়িত্বে থাকা নেত্রী রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হয়েছে।

প্রতীক তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি এবং রাজন্যা যাদবপুর ও ডায়মন্ড হারবারের সাংগঠনিক প্রধানের দায়িত্বে ছিলেন। গত ২১ জুলাইয়ের সভায় রাজন্যাকে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল। তারপরেই রাজন্যাকে নিয়ে এক কথায় শোরগোল পড়ে গিয়েছিল।

আরজি কর কাণ্ডের পর রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন রাজন্যা। তারপরে তিনি অভিযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় তাঁকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসও প্রতিবাদে সামিল হয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+