টিএমসিপি হাত পা কেটে নেবে বলছে! গুরুতর অভিযোগ হুগলি উইমেন্স কলেজের অধ্যক্ষার

টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের হুমকি-শাসানিতে সুষ্ঠুভাবে কলেজ চালানো দায় হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন হুগলি উইমেন্স কলেজের অধ্যক্ষা সীমা বন্দ্যোপাধ্যায়।

টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের হুমকি-শাসানিতে সুষ্ঠুভাবে কলেজ চালানো দায় হয়ে পড়েছে। অধ্যক্ষাকে চেয়ার ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এমনকী অধ্যাপিকাদের হাত পা কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এমনই মারাত্মক অভিযোগ করেছেন হুগলি উইমেন্স কলেজের অধ্যক্ষা সীমা বন্দ্যোপাধ্যায়।

টিএমসিপি হাত পা কেটে নেবে বলছে

তাঁর দাবি এর পিছনে রয়েছেন টিএমসিপি নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। আর তাদের মদত দিচ্ছেন কলেজেরই প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষা বর্ণালী চট্টোপাধ্যায় এবং কলেজের কোষাধ্যক্ষ। এ নিয়ে তিনি চুঁচুরা থানায় অভিযোগ দায়ের করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষা-সহ আরও কয়েকজন অধ্যাপক।

হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছএন টিএমসিপি নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। তাঁর পাল্টা দাবি কৌশলে ছাত্র সংসদ ভেঙে দিতে চাইছেন অধ্যক্ষা। আর সেই কারণেই এসব অবান্তর অভিযোগের অবতাড়না করছেন। তবে এই ব্য়াপারে মুখ খোলেননি প্রাক্তন অধ্যক্ষা ও কলেজের কোষাধ্যক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+