ফিরদৌস-নূর বিতর্কের পাল্টা! খালির প্রচার নিয়ে বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল
কিছুদিন আগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে তৃণমূলের প্রচারে বাংলাদেশী অভিনেতা ফিরদৌস ও নূরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করে পদ্ম শিবির।
কিছুদিন আগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে তৃণমূলের প্রচারে বাংলাদেশী অভিনেতা ফিরদৌস ও নূরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করে পদ্ম শিবির। এবার বিজেপির বিরুদ্ধে খালির প্রচার নিয়ে কমিশনে গেল তৃণমূল।

উল্লেখ্য, রেস্টলার দ্য গ্রেট খালি পাঞ্জাবের ভূমিপুত্র হলেও তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, রয়েছে তাঁর মার্কিনি নাগরিকত্বও। ফলে একজন বিদেশী কিভাবে ভারতীয় ভোটের প্রচারে অংংশগ্রহণ করতে পারে, সেই প্রশ্ন এবার তৃণমূলের। পাশাপাশি ঘাসফুল শিবিরের দাবি ভারতীয় ভোটরাদের রাজনৈতিক ভাবনায় উদ্বুদ্ধ করতে পারেন না কোনও বিদেশী। সেক্ষেত্রে খালি প্রচারে নামে কী করে?
উল্লেখ্য, কিছুদিন আগে তৃণমূলপ্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের ভোট প্রচারে দেখা গিয়েছিল বাংলাদেশি অভিনেতা ফিরদৌসকে। এরপর দমদমে সৌগত রায়ের প্রচারে মদন মিত্রের সঙ্গে ছিলেন বাংলাদেশি তারকা নূর। এরপরই তাঁদের ভিসা-গত জটিলতা সামনে আসে।দুই তারকাকে রাতারাতি ভারত ছেড়ে যেতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।












Click it and Unblock the Notifications