শেষ দিনের প্রচারে তুলকালাম ভবানীপুরে, অর্জুন সিংকে গো ব্যাক স্লোগান, ফিরে যেতে বাধ্য হলেন বিজেপি সাংসদ
ভবানীপুরে প্রচারে বাধা বিজেপিকে, গো ব্যাক স্লোগান, ফিরে যেতে বাধ্য হলেন অর্জুন সিং
শেষ দিনের প্রচারে প্রবল উত্তেজনা ভবানীপুরে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে ভবানীপুরে প্রচার করতে গেলে বাধা দেওয়া হয় বিজেপি সাংসদ অর্জুন সিংকে। তাঁকে দেখে গো ব্যাক স্লোনান দেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রবল বিক্ষোভের মুখে পড়ে তাঁরা ফিরে যেতে বাধ্য হল প্রচার না করেই। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল ভবানীপুরে।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দেহ নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অর্জুন সিং। রাস্তায় বসে পড়ে প্রবল বিক্ষোভ দেখান তিনি। পুলিশের সঙ্গে এই নিয়ে বিজেপি নেতা কর্মীদের রীতিমত ধস্তাধস্তি হয়েছিল। বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কালীঘাট থানার পুলিশ। খড়দহে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছিল একাধিকবার। অর্জুন সিং অভিযোগ করেছিলেন তাঁকে প্রাণে মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সরকার।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দেহ নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অর্জুন সিং। রাস্তায় বসে পড়ে প্রবল বিক্ষোভ দেখান তিনি। পুলিশের সঙ্গে এই নিয়ে বিজেপি নেতা কর্মীদের রীতিমত ধস্তাধস্তি হয়েছিল। বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কালীঘাট থানার পুলিশ। খড়দহে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছিল একাধিকবার। অর্জুন সিং অভিযোগ করেছিলেন তাঁকে প্রাণে মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সরকার।

অর্জুনকে প্রচারে বাধা
ভবানীপুরের উপনির্বাচনের শেষ দিন আজ। সকাল থেকেই সব রাজনৈতিক দলই কোমর কষেছে প্রচারে। সাত সকালে ভবানীপুরে প্রচার শুরু করেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচার শুরু করেন তিনি। কিন্তু কিছু দূর যেতেই অর্জুন সিংকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় সেখানে। অর্জুন সিংয়ের পথ আটকে রাখা হয় বলে অভিযোগ। প্রবল প্রতিরোধের মুখে পড়ে শেষ পর্যন্ত ভবানীপুরে প্রচার অসমাপ্ত রেখেই বেরিয়ে যেতে হয়।

তৃণমূল কংগ্রেসকে নিশানা
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অর্জুন সিংয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যেন সাপে নেউলে সম্পর্ক তৈরি হয়েছে। একুশের ভোটের পর একাধিকবার অর্জুন সিংয়ের এলাকায় বোমাবাজি হয়েছে। কয়েকদিন আগে সাংসদের বাড়ির গেট লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।তারপরেই অর্জুন সিং অভিযোগ করেন তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। প্রাণ সংশয় রয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তারপরেই মৃত বিজেপি কর্মীর দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন তিনি।সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অর্জুন সিং বলেছিলেন কত লাশ দেখলে তবে তিনি শান্তি পাবেন।

ভবানীপুরে প্রচার শেষ
আজই শেষ হচ্ছে ভবানীপুরে উপনির্বাচনের প্রচার। আজ শেষ দিনের প্রচারে তৃণমূল কংগ্রেসও কোমর কষেছে। সকাল থেকেই এলাকায় প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি বারবার অভিযোগ করেছে সেখানে তাঁদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে প্রবল অশান্তি তৈরি হয়েছে বারবার। একাধিকবার প্রার্থীকেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ভবানীপুরে। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সব প্রচার গোপন রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications