তৃণমূলের হাতেই ছিনতাই 'তৃণমূলের ব্যালট'! অতি উৎসাহকেই দায়ী করলেন অভিষেক
তৃণমূলের গোপন 'ব্যালট' ছিনতাই করল তৃণমূলই! প্রথমদিনেই ছন্দপতন। প্রশ্নের মুখে শাসকদল তৃণমূল। যদিও এই ঘটনায় অতি উতসাহীদেরই দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আগামীকাল বুধবার ফের সকাল ১০ টা থেকে সেখানেই ভোটগ্রহণ হবে বলেও দাবি করেছেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী ঠিক করতে কার্যত জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটের মাধ্যমে মতামত জানানোর অধিকার রয়েছে। আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তৃণমূলের 'নবজোয়ার'। আর এই প্রকল্প নিয়েই বেরিয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই মতো আজ সাহেবগঞ্জ এবং গোসানিমারিতে সভা করে তিনি। কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এলাকা ছাড়তেই ব্যাপক উত্তেজনা। প্রথমে বচসা এবং পরে তা ব্যাপক আকার নেয়। মূলত তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে ওই দুই এলাকা।
ভেঙে ফেলা হল তৃণমূলের ব্যালট বক্স। এমনকি ছিঁড়ে ফেলা হল কাগজও। যা ঘিরে পরিস্থিতি একেবারে জটিল হয়ে ওঠে। আর এরপরেই কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীতলকুচির সভা থেকে এই বিষয়ে কথা বলেন তিনি। অভিষেক প্রথমেই স্পষ্ট করে দেন যে বুধবার ওই জায়গাতেই ফের একবার ভোট হবে। আর সেই রিপোর্ট আমি নিজে দেখব বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পদক।
শুধু তাই নয়, গায়ের জোরে কেউ ব্যালট বক্স ভেঙে নিজেদের নাম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা প্রার্থীপদ দলের থেকে আদায় করবে তাহলে তাঁরা মুর্খের স্বর্গে বাস করছে বলেও দাবি তাঁর। এমনকি এক্ষেত্রে কারোর প্রভাব কিংবা দাদাগিরি চলবে না বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে নিজেকে পাহাড়াদার বলেও দাবি করেছে সে।
শুধু তাই নয়, ঘটনায় ডায়মন্ডহারবারের সাংসদের মতে, কোথায় কোন অঞ্চলে কারা দায়িত্বে ছিল সবটাই আমার জানা আছে। তবে অতি উতসাহের কারণে এই ঘটনা বলেও দাবি তাঁর। বলে রাখা প্রয়োজন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে বলেছেন, 'এই ব্যালট পেপার সকলকে দেওয়া হবে। সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর নাম জানানো যাবে। এটি গোপান ব্যালট।
আপনার নাম বা কিছু থাকবে না। এটি পূরণ করে ব্যালট বক্সে ফেলে দিন। তারপর মানুষ যাঁকে মান্যতা দেবে, তৃণমূল তাঁকেই প্রার্থী করে জেতাবে। বাংলায় ৩৩৪৩টি পঞ্চায়েত রয়েছে। সব জায়গায় আমি যাব। মানুষের পঞ্চায়েত গড়ে ছাড়ব।' আর এরপরেই এই ঘটনায় প্রশ্নের মুখে












Click it and Unblock the Notifications