রাজনৈতিক সংঘর্ষ চলছেই! এবার কী বলছে শাসকদল, জেনে নিন
উদয়নারায়ণপুরের নরনারায়ণ চকে বিজেপি তৃণমূলের সংঘর্ষ। যদিও তৃণমূলের তরফে সংঘর্ষের কথা অস্বীকার করা হয়েছে।
নির্বাচনী প্রচারকে ঘিরে উদয়নারায়ণপুরের নরনারায়ণ চকে বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর পাঁজা।

জেলা রাজনৈতিক মহলের খবর, হাওড়ার যেসব জায়গায় বিজেপি প্রার্থী দিতে পেরেছিল তার মধ্যে উদয়নারায়ণপুরের নরনারায়ণ চক অন্যতম। মঙ্গলবার এলাকার বিজেপির প্রার্থীদের সমর্থনে মিছিল বেরোয়। অনেক স্থানীয় মানুষ মিছিলে অংশ নেন বলে জানা গিয়েছে।
অভিযোগ রাতে ৫০ থেকে ৬০ জনের দল বিজেপি প্রার্থী এবং মিছিলে অংশগ্রহণকারী আরও ৫ থেকে ৬ জনের বাড়িতে হামলা চালায়। বাড়ির ফ্রিজ, টিভি বের করে ব্যাপক ভাঙচুর চালানো হয়ে বলে অভিযোগ। খবর দেওয়া হলেও, পুলিশ এলাকায় পরে পৌঁছয় বলে অভিযোগ। বিজেপির তরফে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে।
যদিও সব অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর পাঁজার দাবি, গ্রাম্য বিবাদের জেরেই এই ঝামেলা। একটি রাস্তা নিয়ে এলাকায় ঝামেলা ছিল। তার জেরেই এই হামলার ঘটনা বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।












Click it and Unblock the Notifications