তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, আহত ১৭

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আনন্দপুর।

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আনন্দপুর। তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। দু'পক্ষের মোট ১৮ জনকে পাকড়াও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, আহত ১৭

লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে আনন্দপুর এলাকায়। মাঝে কয়েকদিন তা বন্ধ থাকার পর আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার।

লোকসভা নির্বাচনে কেশপুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও শাসকদলের ভোট ব্যাংকে থাবা বসিয়েছে বিজেপি। আনন্দপুর এলাকায় নিজেদের প্রভাব অনেক বাড়িয়েছে বিজেপি। বেশ কয়েকটি সমাবেশ করে তারা। এবার এই ‌আনন্দপুর এলাকায় শুভেন্দু অধিকারী কে নিয়ে সমাবেশ ‌করতে চাইছে জেলার তৃণমূল কংগ্রেস।

আনন্দপুর এলাকায় এই সংঘর্ষের জন্য বিজেপি কে দায়ী করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি তারা যেহেতু তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন তাই তৃণমূল কংগ্রেসের লোকজন তাদের ওপর হামলা চালায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+