ভোটের আগে উত্তপ্ত ভাঙড়, প্রার্থী বদলের দাবিতে মালদহে কোতয়ালিতে বিক্ষোভ কংগ্রেসের

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়, প্রার্থী বদলের দাবিতে মালদহে কোতয়ালিতে বিক্ষোভ কংগ্রেসের

ভোট শুরুর আগেই উত্তাল ভাঙড়। আব্বাস অনুগামীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভাঙড়ের বোদরা এলাকায় আব্বাস অনুগামী অজিত মোল্লার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।গভীর রাতে অগ্নিসংযোগ করে চম্পট দেয় দুষ্কৃতিরা। অজিত মোল্লাকে মারধর করা হয় বলেও অভিযোগ। আইএসএফ কর্মীর পরিবারের লোকেরাও কোনও ক্রমে বাইরে বেরিয়ে এসে প্রাণ বাঁচিয়েছেন।

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ। গতকাল আব্বাস সিদ্দিকি ভাঙড়ের বিজয়গঞ্জে সভা করেছিলেন। সেখানে িবমান বসুও উপস্থিত ছিলেন। সেই সভায় যোগ দিয়েছিলেন অজিত মোল্লা। তার জেরেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের পাল্টা দাবি পারিবারিক কারণেই এই ঘটনা ঘটেছে। অজিত মোল্লার সঙ্গে তাঁর বাবার সুসম্পর্ক ছিল না। পারিবারিক অশান্তি চরমে ওঠায় এই ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

কয়েকদিন আগে ভাঙড়ে প্রার্থী তালিকায় নিয়ে তৃণমূলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। আরাবুল নিজে প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল। তারপর আরাবুলকে কলকাতায় তলব করা হয়। সূত্রের খবর অভিষেকের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় আরাবুলের সঙ্গে কথা বলেন। তারপরেই আরাবুল সুর নরম করে এবং ঘোষিত প্রার্থীর সমর্থনে কাজ করবে বলে জানায়।

এদিকে মালদহের রতুয়ার প্রার্থী কংগ্রেস প্রার্থী বদলের দাবিতে কোতয়ালীতে গণিখানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। কোতয়ালির বাড়ির সামনেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের অভিযোগ রতুয়ায় প্রার্থী বদল করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+