বিজেপির হাতে পুরো ক্ষমতা গেলে কী হয় দেখুন, উত্তরপ্রদেশের ঘটনাকে হাতিয়ার করছে তৃণমূল
বিজেপির হাতে পুরো ক্ষমতা চলে গেলে দেশ ও রাজ্যের যে সাড়ে সর্বনাশ হয়ে যাবে, তা দেখিয়ে দিল উত্তরপ্রদেশের ঘটনা। আর সেই ঘটনা তুলে ধরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন, দেখলেন তো ডাবল ইঞ্জিন সরকারের মহিমা। ওদের হাতে ক্ষমতা গেলে কী হবে, তা দেখিয়ে দিল উত্তরপ্রদেশের ঘটনা।
বিজেপির রাজ্যগুলির ল অ্যান্ড অর্ডারের যাচ্ছেতাই অবস্থা। আর সেইসব আড়াল করে পশ্চিমবঙ্গের মানুষদের বিরক্ত করতে আসছেন বিজেপির নেতারা। বিজেপির হাতে পুরো ক্ষমতা চলে গেলে এভাবেই পুলিশের ঘেরাটোপে আততায়ীর হাতে খুন হতে হবে। উত্তরপ্রদেশের এই ঘটনা গোটা ভারতবর্ষের কাছে দেশের ইমেজটা ধূলোর মিশিয়ে দিল।

কুণাল ঘোষ কটাক্ষের সুরে বলেন, ডাবল ইঞ্জিন সরকার হলে, দুজন আততায়ী আসবে, দুটো খুন হবে। এটাই হল ডবল ইঞ্জিন! পুলিশের ঘেরোটোপে থাকা ব্যক্তিকে গুলিতে ঝাঁঝরা করে খুনের ঘটনা প্রমাণ করল উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। বিজেপি এর কৈফিয়ত দিক সবার আগে.
তৃণমূল মুখপাত্র প্রশ্মন তোলেন, বাংলায় পান থেকে চুন খসে পড়লে তো রাষ্ট্রপতি শাসন চান বিজেপির নেতারা। তাহলে উত্তরপ্রদেশের বেলায় কেন নিশ্চুপ, কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না যোগী-রাজ্যে? একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার পর, এইসব নাটকের মানে কী?

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উত্তরপ্রদেশে এটাই এখন রুটিনে পরিণত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানকার মুখ্যমন্ত্রীকে ইস্তফা দেওয়া উচিত। যে মুখ্যমন্ত্রীকে ১৪৪ ধারা জারি করতে হয়, তাঁর থাকার কী দরকার? ওখানে তদন্তকারী পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সি দুটোই বিজেপির।
কুণাল ঘোষ বলেন, এবারও উত্তরপ্রদেশের ঘটনায় বিজেপির ভূমিকাকে আড়াল করে দেখানো হবে। এটাই তো হয়ে আসছে বরাবর। গত ছয়মাসে কতজন মারা গিয়েছে। তারপরও কি কোনো কড়া পদক্ষেপ নিতে পেরেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার? পারেননি, এক্ষেত্রেও পারবেন না।

এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গর্জে ওঠেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে। পুলিশের গাড়ি থেকে নেমে প্রয়াগরাজে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার সময় পুলিশের ঘেরাটোপে মৃত্যু হয় উত্তরপ্রদেশরে গ্যাংস্টার প্রাক্তন সাংসদের।
শনিবার রাতের সেই ঘটনা নিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্দেশের নৈরাজ্যের অভিযোগ করে তিনি বলেন, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা সম্পূর্ণপরূপে ভেভে পড়েছে। এই ঘটনায় তিনি হতবাক। এটা লজ্জাজনক যে পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে অপরাধীরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে।












Click it and Unblock the Notifications