Sandeshkhali: ৬ বছরের জন্য সাসপেন্ড শাহজাহান শেখ, গ্রেফতার হতেই কড়া পদক্ষেপ তৃণমূলের
৬ বছরের জন্য শাহজাহান শেখকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। গতকাল ভোর রাতে সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করে পুলিশ। আদালতের কড়া নির্দেশের পরেই চাপে পড়ে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে মনে করছে বিরোধীরা।
এতোদিন কেন শাসক দল শাহজাহান শেখের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তৃণমূল কংগ্রেস। এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সকলে। ভোরে গ্রেফতার হন শাহজাহান। তারপরে বিকেলের মধ্যেই তাঁকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেছে শাসক দল। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

ডেরেন ওব্রায়েন সাংবাদিক বৈঠকে বলেছেনস, অন্যন্য দল যেটা করে সেটা তৃণমূল কংগ্রেস করে না। দলের কোনও নেতা দোষ করলে তাঁকে শাস্তি দিয়ে পিছপা হয় না দল। শাহজাহান শেখ শুধু নয় এর আগে একাধিক নেতা মন্ত্রীকেও পদ থেকে সরিয়েছে তৃণমূল কংগ্রেস।
বিরোধীরা যদিও শাহজাহান শেখের এই সাসপেনশনকে লোকদেখানো বলে মন্তব্য করেছেন। এর আগে শাহজাহান শেখের ঘনিষ্ঠ উত্তম সর্দারকেও ৬ বছরের জন্য বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এতোদিন ধরে যখন গ্রামের মহিলারা বারবার অভিযোগ জানিয়ে আসছিলে তখন কেন কেন তৃণমূল কংগ্রেস কোনও পদক্ষেপ করেনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। শাহজাহান শেখকে গ্রেফতারির পরেই কি দায় ঝেড়ে ফেলতেই সাসপেন্ড করার কথা ঘোষণা করল।
এতোদিন ধরে রাজ্যের মন্ত্রীর ঘনিষ্ঠ হলে সন্দেশখালিতে দাপিয়ে বেড়িয়েছেন শাহজাহান শেখ। সন্দেশখািলর গ্রামের মহিলারা যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন তা রীতিমতো চমকে ওঠার মতো। তারপরেও সন্দেশখালিতে গিয়ে শাসক দলের মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেছিলেন শাহজাহান শেখের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। এদিকে গোটা সন্দেশখালি শাহজাহান শেখের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিল।
আদালতে এই নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। এমনকী কেন শাহজাহান শেখকে গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রধান বিচারপতি সওয়ালও করেছিলেন। তারপরেই পুলিশ জানায় গত ৪ বছরে শাহজাহান শেখের বিরুদ্ধে ৪৩টি অভিযোগ জমা পড়েছিল। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল কেন তাঁকে গ্রেফতার করা হবে না।












Click it and Unblock the Notifications