দ্রৌপদীর মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার

দ্রৌপদীর মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইস্কনের রথ যাত্রার উদ্বোধনে এসে তিনি বলেন রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। বিজেপি আগে থেকে তাঁদের প্রার্থী নিয়ে জানালে হয়তো এই নিয়ে বিরোধীদের সঙ্গে তিনি আলোচনা করতেন। অর্থাৎ তাঁদের প্রার্থী যশবন্ত সিনহার থেকে যে দ্রৌপদী মুর্মুর পাল্লা ভারী তার ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি।

দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি

দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি

শুক্রবার ইস্কনের রথ যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন টিএমসি সুপ্রিমো। তিনি বলেছেন এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। বিজেপি আগে থেকে তাঁদের জানায় নি তাঁরা কাকে রাষ্ট্রপতি প্রার্থী করতে চলেেছ। আগে জানলে অন্যভাবে বিরোধীদের সঙ্গে আলোচনা করা যেত। এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলিত আদাবাসী ভোটে এগিয়ে দ্রৌপদী

দলিত আদাবাসী ভোটে এগিয়ে দ্রৌপদী

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন দ্রৌপদী মুর্মুর মত আদিবাসী নেত্রীকে প্রার্থী করে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। তিনি আবার মন্তব্য করেছে দলিত-আদিবাসীরা তাঁদের সঙ্গে রয়েছেন। বিরোধীরা ভেদাভেদ করেন না। ভেদাভেদের রাজনীতি তাঁরা করেননা। কাজেই দলিতরাও তাঁদের সঙ্গে রয়েছেন বলে দাবি মমতার। প্রসঙ্গত উল্লেখ্য টিএমসির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে বিরোধীরা।

বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা

বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা

এদিকে বিরোধীরা যাঁকে প্রার্থী করে রাষ্ট্রপতি পদের জন্য তিনি টিএমসিরই প্রাক্তন সদস্য যশবন্ত সিনহা। মমতার এই মন্তব্য বিরোধীদের যে অস্বস্তিতে ফেলেেছ তাতে কোনও সন্দেহ নেই। যদিও মমতাই আগে থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট করতে শুরু করেছিলেন। প্রথমেই প্রস্তাব গিয়েছিলে শরদ পাওয়ারের কাছে। তিনি না করে দিলে প্রস্তাব পাঠানে হয় ফারুক আবদুল্লাহকে। তিনিও রাজি হননি। তারপরে গোপাল গান্ধীকে পাঠানো হয় প্রস্তাব। তিনিও রাজি না হলে যশবন্ত সিনহাকেই প্রার্থী করে বিরোধীরা।

রথ যাত্রার সূচনা

রথ যাত্রার সূচনা

এই প্রথম করোনা কালে মহাসমারোহে উদযাপিত হচ্ছে রথ যাত্রা উৎসব। কলকাতায় ইস্কনের মন্দিরের রথ যাত্রীর সূচনা করেন মমতা। সঙ্গে ছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। এদিন পুরীর রথ যাত্রার পাশাপাশি বাংলার রথযাত্রারও গুরুত্ব রয়েছে বলে বর্ণনা করেন তিনি। পুরীতেও এবার ২ বছর পর ভক্ত সমাগমে রথ যাত্রা হচ্ছে। সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় রথযাত্রার সূচনা হয়েছে। মাহেশের রথে এবার ভক্ত সমাগম দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+