তৃণমূলের নতুন অভিযান ‘চলো গ্রামে যাই’ শুরু, পঞ্চায়েতে জনসংযোগে সম্মুখভাগে মহিলারা

বিধানসভা ভোটের আগে তৃণমূলকে মাইলেজ দিয়েছিল দুয়ারে সরকার আর পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। এবার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল শুরু করল ‘চলো গ্রামে যাই’ অভিযান।

বিধানসভা ভোটের আগে তৃণমূলকে মাইলেজ দিয়েছিল দুয়ারে সরকার আর পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। এবার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল শুরু করল 'চলো গ্রামে যাই' অভিযান। পঞ্চাযেত ভোটের আগে জনসংযোগের লক্ষ্যেই এই কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই কর্মসূচির সূচনা করে তৃণমূল জানিয়ে দিল মহিলাদের অগ্রভাগে রেখে এগিয়ে যাবেন তাঁরা।

‘চলো গ্রামে যাই' কর্মসূচির মাধ্যমে জনসংযোগ

‘চলো গ্রামে যাই' কর্মসূচির মাধ্যমে জনসংযোগ

গ্রামের ভোটে নতুন কর্মসূচি 'চলো গ্রামে যাই'। তৃণমূল কংগ্রেস দুয়ারে সরকার থেকে পাড়ায় পাড়ায় সমাধান-সহ অনেক কর্মসূচি আগে নিয়েছে, এবার 'চলো গ্রামে যাই' কর্মসূচির মাধ্যমে জনসংযোগে নামল তৃণমূলের মহিলা নেতৃত্ব। রাজ্যজুড়ে শুরু হয়ে গেল 'চলো গ্রামে যাই' কর্মসূচির পথ চলা। পঞ্চায়েত ভোটের আগে এই জনসংযোগের পাশাপাশি চলবে মহিলা পঞ্চায়েতি সভাও।

মানুষের দুয়ারে গিয়ে জনসংযোগ

মানুষের দুয়ারে গিয়ে জনসংযোগ

তৃণমূল কংগ্রেসের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার জানান, ১ নভেম্বর থেকে শুরু হয়ে আগমী ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই অভিযান। এই অভিযানের মাধ্যমে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে পৌঁছে যেতে চাই আমরা। ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতে সকলের কাছে পৌঁছনই আমাদের লক্ষ্য। ২০১১ সালে ক্ষমতার আসার পর আমরা যে যে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছি, তা নিয়েই আমরা যাব মানুষের দুয়ারে। গ্রামে গ্রামে, প্রতি ঘরে ঘরে আমরা পৌঁছে যাবো।

৭৫ দিন ধরে চলবে চলো গ্রামে যাই অভিযান

৭৫ দিন ধরে চলবে চলো গ্রামে যাই অভিযান

তিনি জানান, ৭৫ দিন ধরে চলবে এই অভিযান। ২৫ দিন অন্তর রিপোর্ট নেওয়া হবে। একদিকে মহিলারা যাবেন বাড়ি বাড়ি, অন্যদিকে পঞ্চায়েতি রাজ সম্মেলনও করবেন তাঁরা। এই কর্মসূচিতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে মালা রায়, স্মিতা বক্সি-সহ ৮ তৃণমূল নেত্রীকে। ৮ তৃণমূল নেত্রী কো-অর্ডিনেটর হিসেবে এই দায়িত্ব সামলাবেন। জেলা ও রাজ্যে মধ্যে সংযোগ রক্ষা করবেন তাঁরা।

পঞ্চায়েত ভোটের আগে জোড়া কর্মসূচি

পঞ্চায়েত ভোটের আগে জোড়া কর্মসূচি

একুশের নির্বাচনের আগে থেকে তৃণমূল মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। জনসংযোগের সেই রাস্তা থেকে তৃণমূল হটতে চাইছে না। ভিন্ন ভিন্ন মোড়কে তাঁরা জনসংযোগ করে চলেছেন। এবার 'চলো গ্রামে যাই' অভিযানের মাধ্যমে রুটিন মেনে জেলা সফরের পরিকল্পনা করেছে তৃণমূল। সেই পরিকল্পনামতোই পঞ্চায়েত ভোটের আগে জোড়া কর্মসূচি নিয়েছে তারা।

বুথভিত্তিক জনসংযোগ গড়ে তুলতে চাইছে তৃণমূল

বুথভিত্তিক জনসংযোগ গড়ে তুলতে চাইছে তৃণমূল

কার্যত 'চলো গ্রামে যাই' অভিযানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়ল। তৃণমূল কংগ্রেস মূলত মহিলা নেতৃত্বকে দিয়ে এই প্রচার পর্ব চালাবে। বাড়ি বাড়ি জনসংযোগে যাবেন তৃণমূলের মহিলা কর্মীরা। এভাবে বুথভিত্তিক জনসংযোগ গড়ে তুলতে চাইছে তৃণমূল। এই কর্মসূচিতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে তারা। এক জনসংযোগ, দুই বুথ কমিটিতে পর্যাপ্ত মহিলাদের উপস্থিতি। এভাবেই তারা মাত দিতে চাইছে আসন্ন পঞ্চায়েত ভোটে।

মহিলা মন জয়ে এই বিশেষ প্রচারের পরিকল্পনা

মহিলা মন জয়ে এই বিশেষ প্রচারের পরিকল্পনা

রাজ্যে মোট ৩ হাজার ৩৪২টি পঞ্চায়েত রয়েছে। এই সবকটি পঞ্চায়েতেই মহিলাদের সামনের সারিতে রেখে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। মহিলা তৃণমূলের 'পঞ্চায়েতি সভা' আর 'চলো গ্রামে যাই'- এই জোড়া কর্মসূচির মাধ্যমে বুথের প্রতিটি বাড়ির মহিলাদের সামনের সারিতে আনাই তৃণমূলের লক্ষ্য। রাজ্যে প্রায় ৪৯ শতাংশ মহিলা রয়েছে। ফলে মহিলা মন জয়ে এই বিশেষ প্রচারের পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+