নতিস্বীকার রেজ্জাক মোল্লার, রূপার নামে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইলেন
কলকাতা, ২১ এপ্রিল : সারা রাজ্য কাঁপানো মন্তব্য করেও তিনি নিজের বক্তব্যে অনড় ছিলেন। সংবাদমাধ্যমের শত প্রশ্নের সামনেও নির্বিকার ছিলেন। অর্থাৎ ভাবখানা এমন, যা বলেছেন বেশ করেছেন, ভেবে বলেছেন এবং ক্ষমা চাওয়ার প্রশ্নও ওঠে না।
বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য রেজ্জাক মোল্লার
এহেন দোর্দণ্ডপ্রতাপ 'চাষার ব্যাটা' যেকোনও কারণেই হোক চাপে পড়ে একেবারে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ফেললেন। জানালেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করে তিনি ভুল করেছেন। যদিও রেজ্জাক মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।

সংবাদ সংস্থা এএনআইকে এক প্রশ্নের জবাবে ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা বলেছেন, রূপা গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে ব্যক্তিগত মন্তব্য করে তিনি দুঃখিত। এজন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
বুধবার একটি বাংলা টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ইন্টারভিউতে রেজ্জাক মোল্লা হাওড়া উত্তরের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করেন। সেই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে হইচই পড়ে যায়।
বৈদ্যুতিন সংবাদমাধ্যমে রূপাদেবী প্রসঙ্গে রেজ্জাক সাহেব জানান, 'তিনি কতো বড় সিগারেট খান আর কার সঙ্গে থাকেন তা তিনি জানেন'। দূরদর্শনে মহাভারত ধারাবাহিক দ্রোপদীর চরিত্রে অভিনয় করে সারা ভারতে জনপ্রিয়তা পান রূপা। রেজ্জাক মোল্লা জানান, দ্রোপদীর চরিত্রের মতোই বাস্তবে রূপার অনেক মিল রয়েছে, তিনি সত্যি সত্যিই দ্রৌপদী।
এই ঘটনার পর বিভিন্ন মহল থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া রেজ্জাক মোল্লার সমালোচনা করা হয়। অন্যদিকে রাজ্য বিজেপির তরফে বক্তব্যের ভিডিও সমেত নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। এরপর সেই ভিডিও ফুটেজ দেখে কমিশনের তরফে শোকজ করা হয়েছে রেজ্জাক মোল্লাকে। সেই চাপেই কি শেষপর্যন্ত নতিস্বীকার রেজ্জাকের। প্রশ্ন তুলছেন রাজনীতিক কারবারিরা।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications