এলআইসি নিয়ে সংসদেও সরব তৃণমূল, সিদ্ধান্ত পরিবর্তনের প্রস্তাব মোদী সরকারকে
এলআইসি নিয়ে সংসদেও সরব তৃণমূল
রাজ্যসভায় এলআইসি নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। অধিবেশনের জিরো আওয়ারে এলআইসির শেয়ার বিক্রির বিরোধিতা করে সিদ্ধান্ত বদলের প্রস্তাব দেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন।

বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন এলআইসির শেয়ার বাজারে বিক্রি করা হবে। জীবন বিমার রুগ্ন দশাকে চাঙ্গা করতেই নাকি এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি। মোদী সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা।
এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপরেই বাজেট অধিবেশনে এই প্রসঙ্গে সরব হয় তণমূল কংগ্রেস সাংসদরা। রাজ্যসভায় জিরো আওয়ারে মোদী সরকারের এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তের বিরোধিতা করে সিদ্ধান্ত বদলে প্রস্তাব দেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন।












Click it and Unblock the Notifications