ধর্ষক রামরহিমকে পিতাজি ডাকলেন কারনালের মেয়র, আক্রমণে বিঁধলেন মহুয়া

ধর্ষক রামরহিমকে পিতাজি ডাকলেন কারনালের মেয়র, আক্রমণে বিঁধলেন মহুয়া

ধর্ষক যদি পিতা হয় তাহলে বাকিরা কি ? কারনালের মেয়রকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একটি ভার্চুয়াল সৎসঙ্ঘে কারনালের মেয়র দারা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে পিতাজি বলে সম্বোধন করেন। সেই ভার্চুয়াল সৎসঙ্ঘে অনেক বিজেপি নেতা অংশ নিয়েছিলেন। কারনালের মেয়র রেনু বালা গুপ্তাকে তীব্র নিশানা করেছেন তিনি।

ধর্ষক রামরহিমকে পিতাজি ডাকলেন কারনালের মেয়র, আক্রমণে বিঁধলেন মহুয়া

একের পর এক টুইটে নিশানা করেছেন মহুয়া মৈত্র। টুইটে তিনি লিখেছেন, কারনালের মেয়র ধর্ষক রামরহিমকে পিতাজি বলে সম্বোধন করছেন। মেয়র বলেছেন রামরহিম ফের কারনালে আসবেন এবং স্বচ্ছতা ও আশির্বাদ করবেন সকলকে।কেবলমাত্র ভোটে জেতার জন্যই কি এই ধর্ষক রামরহিমের বন্দনা করছে বিজেপি প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র।তিনি প্রশ্ন করেছে অনলাইনে কি শিক্ষা দিচ্ছেন এই কথা বলে মেয়র ? কীভাবে ধর্ষণ করতে হয় ? কীভাবে খুন করতে হয়?

সামনেই হরিয়ানার বিধানসভা নির্বাচন।তার আগে সৎসঙ্ঘের আয়োজন করা হয়েছিল। তাতে মেয়র রেনু বালা গুপ্তা ছাড়াও ছিলেন ডেপুটি মেয়র নবীন কুমার সহ একাধিক বিজেপি নেতা।ইতিমধ্যেই ৪০ দিনের প্যারোলে ছাড়া পেয়ে রয়েছেন রাম রহিম। ২ শিষ্যকে ধর্ষণ করায় দোষী সাব্যস্ত রামরহিম।হরিয়ানা বিধানসভা উপনির্বাচনের ঠিক আগেই রামরহিমকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছে।প্যারোলে মুক্তি পেয়ে সৎসঙ্ঘও করেছেন তিনি। তাতে একাধিক বিজেপি নেতাকে দেখা গিয়েছে।

এই নিয়ে অবশ্য পাল্টা জবাব দিয়েছে দেরার মুখপাত্র জিতেন্দ্র খুরানা।তিনি বলেছেন যেকোনও অপরাধী ৭০ দিনের প্যারোল পান। সলেনে দেরা প্রধান মাত্র ৪০ দিনের প্যারোল নিয়েছেন।এর আগে ৩০ দিনের প্যারোল নিয়েছিলেন তিনি। সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে হত্যার ঘটনায় সিবিআইয়ের বিশেষ আদালত ২০২১ সালের ৮ অক্টোবর রামরহিমকে দোষীসাব্যস্ত করেছিল।তারপর থেকে একের পর এক কেচ্ছা দেরা প্রধানের প্রকাশ্যে আসতে শুরু করে। ধর্ষণ এবং খুনের ঘটনায় ২০ বছরের জেল হয়েছে দেরা প্রধানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+