অধিকারী পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, মমতার পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

তিনি এবং তাঁর বাবা সাংসদ। তা সত্ত্বেও রাজ্যের দেওয়া নিরাপত্তা (security) তুলে নেওয়া হচ্ছে। এই অভিযোগে সরব হয়ে কাঁথি থানায় চিঠি দিলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (dibyendu adhikari)। বিষয়টি নিয়ে পুলিশের বিরু

তিনি এবং তাঁর বাবা সাংসদ। তা সত্ত্বেও রাজ্যের দেওয়া নিরাপত্তা (security) তুলে নেওয়া হচ্ছে। এই অভিযোগে সরব হয়ে কাঁথি থানায় চিঠি দিলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (dibyendu adhikari)। বিষয়টি নিয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

 বাড়ির ঠিকানা উল্লেখ করে চিঠি দিব্যেন্দুর

বাড়ির ঠিকানা উল্লেখ করে চিঠি দিব্যেন্দুর

সাংসদ দিব্যেন্দু অধিকারী কাঁথি থানায় যে চিঠি জমা গিয়েছেন, সেখানে নিজের বাড়ির ঠিকানা উল্লেখ করেছেন। শান্তিকুঞ্জ, গ্রাম কারকুলি, পোস্ট ও থানা কাঁথি, পূর্ব মেদিনীপুর। চিঠির শুরুতেই দিব্যেন্দু বলেছেন, তিনি ও তাঁর বাবা দুজনেই সাংসদ এবং ওই ঠিকানায় পরিবারকে নিয়ে থাকেন।

কেন্দ্রীয় নিরাপত্তার কথা উল্লেখ

কেন্দ্রীয় নিরাপত্তার কথা উল্লেখ

চিঠিতে দিব্যেন্দু বলেছেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সংসদ সদস্য হওয়া সত্ত্বেও তাঁদের নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে। এব্যাপারে পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে তাঁদের দুজনের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

তুলে নেওয়া হয়েছে বাড়ির সামনের ট্রাফিক পুলিশও

তুলে নেওয়া হয়েছে বাড়ির সামনের ট্রাফিক পুলিশও

চিঠিতে দিব্যেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকার তাঁদের নিরাপত্তা প্রত্যাহার করার পরে এবার বাড়ির সামনে থাকা পুলিশ পিকেট এবং বাড়ির সামনের রাস্তায় থাকা ট্রাফিক পুলিশও তুলে নিয়েছে। যা করেছে কাঁথি থানা।

ষড়যন্ত্রের অভিযোগ

ষড়যন্ত্রের অভিযোগ

বিষয়টি নিয়ে তাঁর মনে হয়েছে, যড়যন্ত্র চলছে। বাড়ির সামনে গণ্ডগোল তৈরির চেষ্টার অভিযোগও তিনি করেছেন। যার ফলে পরিবারের সামনে হুমকির পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার সময়েই বাড়ির সামনে থেকে পুলিশ পিকেট তুলে নেওয়া এবং ট্রাফিক পুলিশ তুলে নেওয়ার ঘটনাকে তিনি মোটেই ভাল চোখে দেখছেন না।
তাই ওই পুলিশ পিকেট এবং ট্রাফিক পুলিশ ফের মোতায়েনের দাবি করেছেন দিব্যেন্দু অধিকারী। না হলে কাঁথি থানার আধিকারিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তিনি বাধ্য হবেন বলেও জানিয়েছেন।

নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন দিব্যেন্দু

নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন দিব্যেন্দু

এর আগে তৃণমূলে থাকলেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন দিব্যেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, তাঁর পরিবারের কোনও সদস্যকে অপমান মানেই তাঁরও অপমান। তা কোনওভাবেই তিনি মেনে নেবেন না বলেও জানিয়েছিলেন দিব্যেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+