Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি বরাদ্দ, শুনেই অভিনেতা দেব বললেন...

Ghatal Master Plan: কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বড় ঘোষণা বাংলার বাজেটে (West Bengal Budget 2025)। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কার্যত সে কথা মাথায় রেখেই এদিন বাজেট পেশ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে একাধিক নতুন ঘোষণা করেন তিনি।

শুধু তাই নয়, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়। আর এই ঘোষণায় উচ্ছ্বসিত ঘাটালের তৃণমূল সাংসদ দেব (Dev)। কাজ নিয়ে আশাবাদী ঘাটালের মানুষরা।

Ghatal Master Plan

Ghatal Master Plan: দুবছরের মধ্যে শেষ হবে কাজ

কয়েক দশক পুরানো এই ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। দীর্ঘ সময় ধরে এই প্ল্যান বাস্তব হওয়া নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত দেখেছে বাংলার মানুষ। আর এই সংঘাতের পরিস্থিতি বর্ষা নামলেই বন্যার জলে ডুবে যায় ঘাটাল। এই অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তব করা নিয়ে নিজের কাঁধেই এই দায়িত্ব তুলে নেন প্রশাসনিক প্রধান। জানান, কেন্দ্র সাহায্য না করলে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ রাজ্যই করবে।

আর এরপরেই এদিনের বড় ঘোষণা। চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের (Ghatal Master Plan) জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। শুধু তাই নয়, আগামী ২ বছরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে বলেও এদিন আশা প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী। আর এই ঘোষণার পরেই উচ্ছ্বাসিত হয়ে পড়েন ঘাটালের তিনবারের সাংসদ দেব। তিনি জানান, খুবই আনন্দ হচ্ছে। এতদিন পর স্বপ্নপূরণ হল বলে মনে করা হচ্ছে।

দেবের কথায়, ২০১৪ সাল থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়াই করে আসছিলাম। অনেকরকম প্ল্যান তৈরি হয়েছে, কিন্তু কোনও কাজ হয়নি। ঘাটালের (Ghatal Master Plan)বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা খুবই জরুরি ছিল বলেও এদিন মন্তব্য করেন অভিনেতা।

শুধু তাই নয়, বাজেটে বিপুল বরাদ্দের জন্য দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান। তৃণমূল সাংসদের কথায়, দিদি বলেছিলেন, কাজটা রাজ্য সরকার করবে। টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে এটাই বড় ব্যাপার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+