মতুয়াদের সিএএ টোপ মোদীর, রাজ্যসভায় বিজেপি সাংসদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন ডেরেক
মতুয়াদের সিএএ টোপ মোদীর, রাজ্যসভায় বিজেপি সাংসদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন ডেরেক
মতুয়া ভোট নিয়ে কোমর বেঁধে নেমেছে বিজেপি। কেবল মাত্র মতুয়া ভোটকে টার্গেট করেই বাংলায় সিএএ লাগু নিয়ে তৎপর হয়েছে মোদী সরকার। যদিও বাজেট অধিবেশনে সিএএ লাগু করার জন্য জুলাই মাস পর্যন্ত সময় পেয়ে গিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার রাজ্য সভায় ফের মোদী সরকারের সিএএ তৎপরতা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নাম করে ভাঁওতা দিচ্ছে বিজেপি। যাঁদের নারকিত্বের টোপ দিচ্ছে। উল্টে বিজেপিকে আক্রমণ শানিয়ে সাংসদ শান্তনু ঠাকুরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডেকের।

মতুয়া ভোট টার্গেট
বাংলার ভোটে মতুয়া ভোটকে টার্গেট করে কোমর কষেছে বিজেপি। অমিত শাহ প্রথম রাজ্য সফরে এসেই মতুয়াদের মন্দিরে পুজো দিয়েছে।মতুয়া বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছেন। তারপরেই কৈলাশ বিজয়বর্গীয়রা বনগাঁয়া গিয়ে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে। অমিত শাহ ঠাকুর নগরে সভা করে সিএএ নিয়ে বার্তা দেবেন বলে আশা করেছিলেন মতুয়ারা। অমিত শাহের কাছে নাগরিকত্বের আশ্বাস চেয়েছে মতুয়ারা। সেকারণেই অমিত শাহ না আসার খবরে বিক্ষোভ হয়েছিল ঠাকুর নগরে।

সিএএ লাগুর বাড়তি সময়
সিএএ লাগু করা নিয়ে বাড়তি সময় পেয়েছে মোদী সরকার। চার রাজ্যের বিধানসভা ভোটকে টার্গেট করেই সিএএ লাঘুর সময়সীমা বাড়ানো হয়েছে। জুলাই মাসের পর্যন্ত সময় পেয়েছে মোদী সরকার। কাজেই এখনই সিএএ নিয়ে রাজ্যে তৎপরতা শুরু করবেন না অমিত শাহরা। ভোটের আগে সিএএ টোপ দিয়ে মতুয়াদের ভোট আদায় করার ছক কষেছেন বিজেপি।

ডেরেকের আক্রমণ
সিএএ নিয়ে রাজ্য সভায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করে ডেরেক অভিযোগ করেছেন সিএএ নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি। যাঁরা আগে থেকেই দেশের নাগরিক তাঁদের আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে মোদী সরকার। মতুয়ারা যদি দেশের নাগরিক না হয় তাহলে তাঁদের মধ্য থেকেই বিজেপি সাংসদ হলেন কি করে। নাগরিকত্ব ছাড়াই বিজেপি সাংসদ করে ফেলেছে মতুয়াদের প্রতিনিধিকে। এক কথায় শান্তনু ঠাকুরের নাগরিকত্ব প্রশ্ন তুলেছেন ডেরেক।

ঠাকুরনগরে অমিত শাহ
ঠাকুর নগরে ফের সভা করতে আসছেন অমিত শাহ। সেখানে সভা থেকে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের আশ্বাস দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের ভোট ব্যাঙ্ক দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। বারবার মতুয়াদের নাগরিকত্ব প্রদানের কথা বলে ভোট আদায় করার টার্গেট নিয়ে ফেেলছে গেরুয়া শিবির। মতুয়া ভোট ব্যাঙ্ক দখলের এক প্রকার মরিয়া চেষ্টা চলছে শাসক দল বনাম বিজেপির।












Click it and Unblock the Notifications