অনেক বেশি সহায়ক কৃষক বন্ধু প্রকল্প! 'সোজা বাংলায়' পিএম কিষাণ নিধির সঙ্গে তুলনা দিলেন ডেরেক
অনেক বেশি সহায়ক কৃষক বন্ধু প্রকল্প! 'সোজা বাংলায়' পিএম কিষাণ নিধির সঙ্গে তুলনা দিলেন ডেরেক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পিএম কিষাণ নিধির টাকা তুলে দিতে হবে রাজ্য সরকারের হাতে। তা হলেই এই প্রকল্প রাজ্যে চালু করা হবে। যা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা এবং সরকারের মন্ত্রীরা। এবার রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে পিএম কিষাণ নিধির তুলনা টানলেন ডেরেক ও'ব্রায়েন। সোজা বাংলায় বলছি-র ২৪ তম পর্বে এনিয়ে তথ্য তুলে ধরা হয়েছে।

কেন্দ্রের পিএম কিষাণ নিধি
সোজা বাংলায় বলছিতে বুধবার বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কেন্দ্র বছরে ৬ হাজার টাকা দেয়। প্রতি একর জমি পিছু ২ হাজার টাকা করে দেওয়া হয়।

বাংলার কৃষক বন্ধু প্রকল্প
রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে প্রতি একর জমিতে রাজ্য সরকার ৫ হাজার করে টাকা দেয় বলে সোজা বাংলায় বলছিতে বুধবার জানানো হয়েছে। এই প্রকল্পে রাজ্যের ৭৩ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।

কৃষকদের পাশে রাজ্য সরকার
এছাড়াও রাজ্যের শস্য বিমা প্রকল্পের পুরো প্রিমিয়াম রাজ্য সরকার দিয়ে থাকে। পাশাপাশি মৃত্যুর পরেও দুলক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় কৃষকদের।

সোজা বাংলায় বলছি
২৬ জুলাইয়ে তৃণমূলের তরফে নতুন ক্যাম্পেন শুরু করা হয়। নাম দেওয়া হয় সোজা বাংলায় বলছি। এই ক্যাম্পেনের মুখ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। মূলত বিজেপির প্রচারের পাল্টা, রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে তুলে ধরতেই এই ক্যাম্পেনের শুরু। সাধারণভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই এই প্রচার চালানো হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার বেলা ১১ টায় ১ মিনিটের ভিডিও প্রকাশ করা হয়।

তৃণমূলের আগেকার একাধিক প্রচার সূচি
২০২১-এর লক্ষ্যে এর আগে তৃণমূলের তরফে দিদিকে বলো এবং বাংলার গর্ব মমতা প্রচারসূচি গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে দিদিকে বলো কর্মসূচি ব্যাপক সারা ফেলেছিল বলে দাবি ঘাসফুল শিবিরের।












Click it and Unblock the Notifications