প্রতি পরিবার থেকে সৈনিক চাই, পুলওয়ামা-কাণ্ডের পর মর্মস্পর্শী খোলা চিঠি অভিষেকের

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর গোটা দেশ শোকবিহ্বল। গোটা দেশে আওয়াজ তুলেছে কড়ায় গণ্ডায় জবাব দিতে হবে জঙ্গিদের। শোকের শরিক হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর গোটা দেশ শোকবিহ্বল। গোটা দেশে আওয়াজ তুলেছে কড়ায় গণ্ডায় জবাব দিতে হবে জঙ্গিদের। এই পরিস্থিতিতে জাতীয় শোকের শরিক হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। লিখলেন মর্মস্পর্শী খোলা চিঠি। সেই চিঠিতে তিনি দেশের সামনে রাখলেন বেশ কিছু প্রস্তাব।

প্রতি পরিবার থেকে সৈনিক

প্রতি পরিবার থেকে সৈনিক

তিনি লেখেন, পুলওয়ামার নৃশংস হত্যালীলার পর সারা দেশের মতোই গভীর শোকাহত তিনি। তাই সময় এসেছে নতুন পদক্ষেপ নেওয়ার। গত কয়েক বছর ধরে সশস্ত্র বাহিনীতে ভারতের প্রতিটি পরিবারের সদস্যের অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি আইনটি আন্তরিকভাবে এই বিষয়ে আলোচনা করার জন্য এটাই উপযুক্ত সময়।

তাঁর পুত্র সন্তান হলে সেনাবাহিনীতে

তিনি দাবি করেন, দেশের প্রতিটি পরিবার থেকে সৈনিক চাই। এরপরই তিনি ঘোষণা করেন, আমার পুত্র সন্তান হলে, সে ভারতীয় সেনাবাহিনীতেই যোগ দেবে। এ আমার দৃঢ় অঙ্গীকার। দেশের প্রতিটি জনগণের এই সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকারের উচিত এ ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া।

বুলেট ট্রেনের আগে বুলেট প্রুফ জ্যাকেট

তিনি বলেন, আমাদের জওয়ান আমাদের সীমানা নিরাপদ রাখে। তাদের জীবন উৎসর্গ করে দেশবাসীকে নিরাপদ রাখার জন্য। তাঁর কথায়, বুলেট ট্রেনের আগে আমাদের জওয়ানদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট প্রয়োজন। আজ সময় এসেছে তাঁদের পাশে দাঁড়ানোর।

তিন মাসের বেতন দান

অভিষেক চিঠিতে আরও লেখেন, পুলওয়ামার নৃশংস হত্যালীলার পর সময় এসেছে পদক্ষেপ করার। তিনি বাহিনীর কল্যাণে তিন মাসের বেতন দান করেন। এ প্রসঙ্গে লেখেন- আমি জানি এটা সমুদ্রের একটা ছোট্ট ফোঁটা। তবে ছোট ছোট ফোঁটা দিয়েই তো বিরাট সমুদ্র তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+