'দিদির দলে ঠিকাদার থিংকট্যাংক কোম্পানি ঢুকে পড়েছে', ফের টিম পিকে-কে আক্রমণ মিহির গোস্বামীর
'দিদির দলে ঠিকাদার থিংকট্যাংক কোম্পানি ঢুকে পড়েছে', ফের টিম পিকে-কে আক্রমণ মিহির গোস্বামীর
ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেস বিধায়ক মিহির গোস্বামীর। টিম পিকের বিরুদ্ধে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তিনি। দিদির দলে কোনো ঠিকাদার থিংকট্যাংক কোম্পানি ঢুকে পড়ে সব তছনচ করে দিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। এর আগে প্রকাশ্যেই বিধায়ক অভিযোগ করেছিলেন ঠিকাদার সংস্থাকে দিয়ে ভোটে জেতা যায় না। তৃণমূলের পিকে স্যারকে নিয়ে দলে অনেক নেতাই অসন্তুষ্ট। এই নিয়ে অনেকে প্রকাশ্যে না বললেএ ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করেছে। যদিও দলনেত্রী পিকে স্যারকে নিয়ে এসেছেন একুশের ভোটের জয়ের লক্ষ্যে।

টিম পিকে-কে আক্রমণ মিহিরের
ফের টিম পিকে-কে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মিহির গোস্বামী। এবার ফেসবুক পোস্টে আক্রমণ শানিয়েছেন তিনি। ফেসবুকে মিহির গোস্বামী লিখেছেন, 'দিদির দলে কোনো ঠিকাদার থিংকট্যাংক কোম্পানি ঢুকে পড়ে তছনছ করে দিচ্ছে ঘরবাড়ি, অপমানিত জনপ্রতিনিধিরা প্রতিবাদ জানাচ্ছেন অথচ দিদি অন্তরালে নির্বিকার, তাহলে সেই ঘরবাড়ির মতই দিদির প্রতি এতদিনের সব আস্থা ভেঙে চুরমার হয়ে যাওয়াটাই কি স্বাভাবিক নয়?'

আগেও আক্রমণ মিহিরের
এর আগেও প্রকাশ্যে টিম পিকের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মিহির গোস্বামীর। তিনি অভিযোগ করেছিলেন ঠিকাদার সংস্থাকে দিয়ে ভোটে জেতা যায় না। মিহিরের প্রকাশ্যে এই মন্তব্যের পর অস্বস্তিতে পড়েছে শাসক দল তাতে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত উল্লেখ্য বিধায়ক শীলভদ্র দত্তও প্রকাশ্যে টিম পিকে-র বিরুদ্ধে সরব হয়েছিলেন।

মিহিরের বাড়িতে নিশীথ প্রামাণিক
এরই মাঝে আবার তৃণমূল কংগ্রেস বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলেন বলে দাবি করেন নিশীথ। প্রায় ২ ঘণ্টা দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল। তাতে মিহির গোস্বামীর বিজেপিতে যোগদানের জল্পনা বেড়েছে। যদিও তৃণমূল কংগ্রেস বিধায়ক এই নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।

শাসক দলে ক্ষোভ
শুধু মিহির গোস্বামী নন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। এদিকে আবার শুভেন্দু অধিকারীর একের পর এক বিতর্কিত মন্তব্য ঘুম উড়িয়েছে শাসক দলে। গতকাল অমিত শাহ শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা এড়িয়ে গিয়েছেন ঠিকই। কিন্তু পরে আবার বলেছেন ভোটের পরে কেউ আসতে চাইলে স্বাগত।












Click it and Unblock the Notifications