বিজেপি নয়, সিপিএমই খারাপ! সভায় আর যা বার্তা দিলেন এই তৃণমূল নেতা

ভোটের সময় তাঁকে হয়নি। ডাকলে দেখিয়ে দিতেন, কী ভাবে ভোটটা করতে হয়। উত্তর ২৪ পরগনার আমডাঙার তারাবেড়িয়ায় গিয়ে এমনই মন্তব্য করলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং।

ভোটের সময় তাঁকে হয়নি। ডাকলে দেখিয়ে দিতেন, কী ভাবে ভোটটা করতে হয়। উত্তর ২৪ পরগনার আমডাঙার তারাবেড়িয়ায় গিয়ে এমনই মন্তব্য করলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। পঞ্চায়েতে জেতা বাম নেতৃত্বকে হুঁশিয়ারি, হয় তাঁরা তৃণমূলে আসুন, না হলে এলাকা ছেড়ে চলে যান।

 বিজেপি নয়, সিপিএমই খারাপ! সভায় আর যা বার্তা দিলেন এই তৃণমূল নেতা

কলকাতায় সংবাদ মাধ্যমের সামনে বিরোধীদের মর্যাদা দেওয়ার কথা বললেও, আদতে তা দিতে যে তৃণমূল রাজি নয়, তা বুঝিয়ে দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক। ন্যূনতম বিরোধিতাও যে সইতে রাজি নন, বক্তব্যের মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনের দিন যে সব জায়গায় বিরোধীরা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল তার মধ্যে ছিল আমডাঙাও। সেখানে বোমার ঘায়ে বিরোধী সমর্থকের মৃত্যুও হয়েছিল। ভোটের ফলে দেখা যায় এই বিধানসভার মধ্যে থাকা ১১ টি পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জেতে আটটি পঞ্চায়েত। দুটি বিজেপি এবং একটি বামেরা। হার্মাদরা সেখানে ভোট লুট করে জিতেছে বলে অভিযোগ করেছেন তিনি।

অর্জুন সিং-এর ভাষণে এদিন টার্গেটে ছিলেন একটি আসনে জেতা বাম নেতৃত্ব, দুটি আসন জেতা বিজেপি নয়। অর্জুন সিং বলেন, তিনি সবাইকে চেনেন, কে কত মারতে পারে তাও জানেন। ভোটের দিন তাকে ডাকলে, দেখিয়ে দিতেন ভোট কী ভাবে করতে হয়।

তৃণমূলের সভা থেকে বাম নেতৃত্বকে হুঁশিয়ারি, ওরা থাকলে মানুষের কাজ করবে না। শুধু হার্মাদ, চোর, ডাকাতদের জোগাড় করবে। ফলে উন্নয়ন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন আর সিপিএম-এর কিছু হার্মাদ মস্তানি করবে, তা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন অর্জুন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+