বঙ্গোপসাগরে ডুবে মরবে বিজেপি! দার্জিলিংয়ে নির্বাচনী জনসভা থেকে নিশানা গৌতমের
দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমর সিং রাইকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে বিশাল মিছিল করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দেব।
দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমর সিং রাইকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে বিশাল মিছিল করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দেব। কাওয়াখালিতে এই মিছিল শেষে তিনি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "সাত মন তেলও পুড়বে না, রাধা ও নাচবে না, ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপিও ক্ষমতায় আসবে না।"

তিনি বলেন, রাজ্যের সরকারকে বাইপাস করে এনআরসি হতে পারে না। যদি বিজেপি এনআরসি করার চেষ্টা করে তাহলে সর্বাত্মক বিরোধিতা হবে। এনআরসি করার আগেই বঙ্গোপসাগরে ডুবে মরবে বিজেপি। বিজেপিকে ব্যঙ্গোক্তি করে তিনি বলেন, কুঁজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়, আর এই দিবা স্বপ্ন দেখা খুব ভালো।
গৌতম দেবের কথায়, যারা একটা পঞ্চায়েত আসন জিততে পারে না, একটা জেলা পরিষদ জিততে পারে না। তারা নাকি বাংলায় ২৩টি আসন জিতবে! এই আশাতেই মশগুল থাকুক বিজেপি। তৃণমূলের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমর সিং রাই জিতবেন দার্জিলিংয়ে।

এই দার্জিলিংয়ে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো চোপড়া, শিলিগুড়ি মহকুমা ও দার্জিলিং হিলসে জনসভা করবেন। এদিন গৌতম দেব নিজে জানান এ কথা। ১০ দিনের সফরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাচ্ছেন ৪ এপ্রিল। তিনি দার্জিলিং-সহ বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications