সন্দেশখালির হত্যাকারীদের সঙ্গে নিয়ে ঘুরছে তৃণমূল, অভিযোগ দিলীপের
ন্যাজাটে অশান্তি ও খুনোখুনির জেরে রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির দলের কর্মীরা খুন হয়েছেন।
ন্যাজাটে অশান্তি ও খুনোখুনির জেরে রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির দলের কর্মীরা খুন হয়েছেন। যা নিয়ে এদিন বসিরহাটে ১২ ঘন্টার বনধ পালন করছে বিজেপি। এছাড়া রাজ্য জুড়ে নানা প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।

এই প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, গেরুয়া শিবিরের কর্মীদের হত্যাকারীরা তৃণমূলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। উত্তর ২৪ পরগনা তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘুরছে খুনে অভিযুক্তরা।
এছাড়াও দিলীপের অভিযোগ, তৃণমূল হিংসা ছড়ালেও পুলিশ বেছে বেছে বিজেপি কর্মী-সমর্থকদের ধরছে। তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সন্দেশখালিতে শনিবার রাজনৈতিক সংঘর্ষে বিজেপি ও তৃণমূল দুই দলেরই কর্মী খুন হয়েছেন। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্র উদ্বেগ প্রকাশ করেছে। এবং পরিস্থিতি শান্ত করতে সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কড়া ভর্ৎসনাও করা হয়েছে।












Click it and Unblock the Notifications