ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, ট্যাংরায় দুষ্কৃতী গোষ্ঠী সংঘর্ষেও চলল গুলি, জখম ১
ট্যাংরায় গ্যাংওয়ার, ভাঙড়েও চলল গুলি। বুধবার রাত থেকে উত্তপ্ত শহর ও শহরতলির দুই এলাকা। গুলিবিদ্ধ দু’জন।
কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা, ২৩ মার্চ : ট্যাংরায় গ্যাংওয়ার, ভাঙড়েও চলল গুলি। বুধবার রাত থেকে উত্তপ্ত শহর ও শহরতলির দুই এলাকা। গুলিবিদ্ধ দু'জন। একজন ভাঙড়ের তৃণমূল নেতা ওহিদুল ইসলাম। অন্যজন ট্যাংরার ত্রাস মহম্মদ জুমান। দুই এলাকাতেই মোতায়েন করা হয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূল নেতাকে পিছন থেকে গুলি করা হয় বলে অভিযোগ। ভাঙড়ের কাঠালিয়া বাজারে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল নেতা ওহিদুল ইসলাম। আচমকাই পিছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুষ্কৃতীরা এরপর পালিয়ে যায়। ওহিদুলকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অস্ত্রোপচার হয়েছে। অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় অভিযোগের তির সিপিএমের দিকে। সিপিএম এই অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিক, বৃহস্পতিবার ভোররাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ট্যাংরা। ট্যাংরার ডিসি দে রোডে দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে সঙ্ঘর্ষ বাধে। সেইসময় গুলির লড়াই শুরু হয় দু'দলের। চলে বোমাবাজিও। গ্যাংওয়ারের মাঝে গুলিবিদ্ধ হন মহম্মদ জুমান নামে এক যুবক। তাঁকে এনআরএসে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications