জয়নগর-পুরুলিয়ার পর আরামবাগ! পিটিয়ে খুন তৃণমূল নেতা
জয়নগর, পুরুলিয়ার পর এবার হুগলির আরামবাগ। গোষ্ঠীদ্বন্দ্বে নেতাকে হত্যার অভিযোগ। পিটিয়ে খুন করা হয়েছে।
জয়নগর, পুরুলিয়ার পর এবার হুগলির আরামবাগ। গোষ্ঠীদ্বন্দ্বে নেতাকে হত্যার অভিযোগ। পিটিয়ে খুন করা হয়েছে। অভিযোগ করেছে মৃতের পরিবার। ঘটনায় এখনও
পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে। কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

আরামবাগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, মৃত নেতার নাম শেখ মোক্তার হোসেন। শেখ লাল্টু এবং শেখ হুদার বিরুদ্ধে অভিযোগ। এরা দুজন যুব তৃণমূল সদস্য।
রবিবার সন্ধের পর খুনের ঘটনা ঘটে। পরিবারের তরফে মৃতের স্ত্রীর অভিযোগ, শেখ লাল্টু এবং শেখ হুদার দলবল গিয়ে মোক্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর পাশের গ্রাম হরিণখোলার মধুপুরে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে ফেলে রেখে যায়। রাতেই পরিবারের তরফ থেকে আরামবাগ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শেখ আখতার আলি নামে এক যুব নেতাকে গ্রেফতার করে পুলিশ। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ মোক্তার ২০১৩ থেকে ১৮ পর্যন্ত আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন।












Click it and Unblock the Notifications