সবংয়ে খুন তৃণমূল নেতা, মানস ভুঁইঞার নামে এফআইআর দায়ের তৃণমূলের!
সবং (পঃ মেদিনীপুর), ৯ এপ্রিল : ভোটের মুখে তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং এলাকা। সবংয়ের দুবরাজপুরের তৃণমূল নেতা জয়দেব জানাকে পিটিয়ে খুন করা হয়েছে। রাতে নির্বাচনের প্রচার সেরে বাড়ি ফেরার সময় তাঁকে আক্রমণ করে একদল। বাঁশ, রড়, লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় ওই নেতাকে।
তৃণমূল নেতার খুনের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির দোষারোপ পাল্টা দোষারোপের পালা। এলাকার তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের অভিযোগ এলাকার কংগ্রেস নেতা মানস ভুঁইঞার মদতেই এই ঘটনা ঘটানো হয়েছে। ভোটে হেরে যাবে বুঝতে পেরেই মানসবাবু উত্তেজনা তৈরি করতে চাইছেন।

তৃণমূলের তরফে মানস ভুঁইঞা-সহ বেশ কয়েকজনের নামে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কমিশনেও এবিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে কংগ্রেসের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মৃত্যু হয়েছে জয়দেবের। প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, সবং কেন্দ্রে মানস ভুঁইয়ার জয় নিশ্চিত বলেই তৃণমূল এসব কাণ্ড ঘটাচ্ছে এতে মানসবাবুর কোনও হাতই নেই।
এর পাশাপাশি অধীরবাবু হুমকির সুরেই বলেন, "সাহস থাকলে অভিযোগ প্রমাণ করুন। ভোটের আগে গ্রেফতার করে দেখান মানস ভুঁইঞাকে। তারপর গোটা রাজ্যজুড়ে আমরা দেখে নেব।"
তৃণমূলের অভিযোগ, মহম্মদ সেলিম বদলা নেওয়ার যে মন্তব্য করেছিলেন তারই উষ্কানিতে এই সব ঘটনা ঘটছে। এদিকে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "সেলিম বলছে বদলা নেব, সূর্য বলছে বদলা নেব, মানস ভুঁইঞা ওদেরই ভাগ্নে। পুরো বিষয়টি আপাতত কমিশনের অধীন।"
তৃণমূলের মন্তব্যের বিরোধিতা করেছেন মানসবাবু নিজে। তিনি বলেন, "দুদিন পরে ভোট, আমরা হঠাৎ অন্যদলের নেতাদের খুন করাতে যাব কেন। আমি খুন করেছি রাজ্যের মানুষ কখনও বিশ্বাস করবে?"
প্রথম দফার দ্বিতীয় পর্য়ায়ের নির্বাচনে সবং বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ আছে। তার আগে তৃণমূল কর্মী খুনের এই ঘটনা এলাকার ভোটের উত্তাপ যে আরও বাড়িয়ে দিল তা বলা যেতেই পারে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications