Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফিরতে চাইলে স্বাগত! তবে সোনালির তৃণমূলের ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতাই, স্পষ্ট করে দিলেন সৌগত

টিকিট না পেয়ে অভিমানে বিজেপিতে যোগ দিয়েছিল মমতার একসময়ের ছায়াসঙ্গী। কিন্তু বিপুল ভোটে জয়ের পর আবার তৃণমূলে ফিরতে চেয়ে তৃণমূল নেত্রীকে খোলা চিঠি লিখলেন সোনালি গুহ। বিজেপিতে যোগ দিয়ে সোনালি দাবি করেছিলেন টিকিট পেতে তিনি বি

টিকিট না পেয়ে অভিমানে বিজেপিতে যোগ দিয়েছিল মমতার একসময়ের ছায়াসঙ্গী। কিন্তু বিপুল ভোটে জয়ের পর আবার তৃণমূলে ফিরতে চেয়ে তৃণমূল নেত্রীকে খোলা চিঠি লিখলেন সোনালি গুহ। বিজেপিতে যোগ দিয়ে সোনালি দাবি করেছিলেন টিকিট পেতে তিনি বিজেপিতে যোগ দেননি।

তৃণমূলকে জবাব দেওয়াই তাঁর মূল লক্ষ্য। কিন্তু ভোটের ফল বিজেপির ঝড় থেমে গিয়েছে বাংলায়। এবার নিজের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করে নিয়ে ফিরতে চান সোনালি। শুধু তিনিই নয়, লাইনে আরও অনেকেই রয়েছেন বলে দাবি শাসকদলের।

চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন সৌগত রায় বলেন, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলে পুরানোদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলনেত্রীই নেবেন। তবে সোনালি যে নিজের ভুল বুঝতে পেরেছে তা ভেবে ভালো লাগছে। শুধু অভিমান করে ও চলে গিয়েছিল। ফের তৃণমূলে ফিরে আসতে চেয়েছেন এটা ভালো। তবে এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। অন্যদিকে কুণাল ঘোষের দাবি, এখনও পুরানোদের ফেরানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনেকেই ফিরতে চাইছেন। তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে। তবে কাকে ফেরানো হবে আর কাকে না এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন। এমনআই জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

বিজেপির ক্ষতি হবে না

বিজেপির ক্ষতি হবে না

সোনালি গুহের বিজেপি ছাড়ার প্রসঙ্গে এদিন রাহুল সিনহা বলেন, বিজেপিতে এসে উনি এমন কিছুই করেননি যে তৃণমূলে ফিরে গেলে দলের অনেক ক্ষতি হয়ে যাবে। দরজা খোলা রয়েছে যেতেই পারেন। কার্যত একই মত জয়প্রকাশ মজুমদারের। তাঁর দাবি, রাজনীতিটা কোনও মান অভিমানের জায়গা নয়। অনেক কেঁদে ছিলেন উনি। আর আজ ভুল হয়ে গেল। সুবিধাভোগী মানুষ যত দল ছেড়ে যাবে দলের ক্ষেত্রে ভালো বলে দাবি বর্ষীয়ান এই বিজেপি নেতার।

দলে স্বাগত জানান মমতা

দলে স্বাগত জানান মমতা

ভোটের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু নীলবাড়ির লড়াইয়ে তাঁদের অধিকাংশকেই খালি হাতে ফিরতে হয়েছে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরতে চাইলে সকলকেই দলে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন তিনি। ভোটে বিজেপি-র পরাজয়ের পর তাই তাঁদের তৃণমূলে ফিরে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিপুল ভোটে জেতার পরেই কালীঘাটে যখন সাংবাদিকদের মুখোমুখি হন মমতা, সেখানে 'দলবদলু'দের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, ''আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত।'' এরপরেই সোনালি গুহের এই প্রস্তাব! ফেরাবেন কি মমতা? উঠছে প্রশ্ন।

মমতাকে খোলা চিঠি

মমতাকে খোলা চিঠি

ভোেট বিজেপির সমীকরণ উল্টে দিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০ বেশি আসনে বিপুল জয়। তারপরেই অভিমানী সোনালি মন বদলান। খোলা চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাতে তিনি লিখেছেন, 'আমি অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম, সেটা আমার চরম ভুল সিদ্ধান্ত। সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমন আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে,বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+