পাঁশকুড়ায় গুলিতে মৃত শুভেন্দু ঘনিষ্ঠ নেতা! এলাকায় চাঞ্চল্য
খুন করা হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কুরবান আলি শাকে। সোমবার রাতে গুলি করে খুন করা হয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতাকে।
খুন করা হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কুরবান আলি শাকে। সোমবার রাতে গুলি করে খুন করা হয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতাকে। দলীয় কার্যালয়ে বসে ছিলেন তিনি । সেই সময়ে দুষ্কৃতীরা ঢুকে গুলি করে তাঁকে।

কুরবান আলি শা খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । রাজনৈতিক কারণ না ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পাঁশকুড়া থানার পুলিশ ।
কুরবান শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত । রাতে মাইশোরাতে দলীয় কার্যালয়ে বসে ছিলেন তিনি । সঙ্গে ছিলেন আরও জনা পাঁচ দলীয় কর্মী । তাদের সঙ্গে কথা বলার সময় কয়েক জন দুষ্কৃতী মোটর সাইকেল করে এসে কুরবান কে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় ।












Click it and Unblock the Notifications