তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে উত্তম-মধ্যম ধোলাই, স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রীও

বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন অফিস। রাস্তা ঘিরে ধরলেন দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে উত্তম-মধ্যম প্রহার। লাঠি-বাঁশ দিয়ে প্রহার। ডাকসাইটে তৃণমূল নেতারই এ পরিস্থিতি।

বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন অফিস। রাস্তা ঘিরে ধরলেন দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে উত্তম-মধ্যম প্রহার। লাঠি-বাঁশ দিয়ে প্রহার। ডাকসাইটে তৃণমূল নেতারই এ পরিস্থিতি। স্বামীকে ওইভাবে মার খেতে দেখে ছুটে দিয়েছিলেন স্ত্রী। তাঁকেও ছাড়ল না দুষ্কৃতীরা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দিনদুপুরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা।

তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে উত্তম-মধ্যম ধোলাই, স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রীও

প্রহৃত তৃণমূল নেতার নাম অরুণ কুমার পাত্র। রাজপুর-সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি তিনি। তিনি অফিসের যাওয়ার পথে বাড়ির সামনেই আক্রান্ত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সোনারপুর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগের তির আশিস ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আশিসও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আচমকাই আশিস অরুণ পাত্রের উপর চড়াও হয়। লাঠি-বাঁশ দিয়ে মারধর করে। কী কারণে অরুণ পাত্র আক্রান্ত হলেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আশিস দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আশিস ঘোষ। তৃণমূল নেতার উপর হামলার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁরা অবিলম্বে দোষীকে গ্রেফতার দাবি জানায়। সোনারপুর থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্থানীয় কোনও ইস্যুতেই বচসার জেরে এই ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+