ঘর পিছু কাটমানি ফেরতের দাবি! তৃণমূলের একাংশ মারামারিতে জড়াল অপর অংশের বিরুদ্ধে
কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের একাংশের বিক্ষোভ অপর অংশের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে। আহত দুজনকেভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের একাংশের বিক্ষোভ অপর অংশের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে। আহত দুজনকে
ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

ঘর পিছু ৬ হাজার টাকা করে কাটমানি ফেরতের দাবি। সূত্রের খবর অনুযায়ী, বুদবুদের দেশপালা গ্রামে স্থানীয় তৃণমূল সমর্থকদের একাংশ সরাসরি এলাকার তৃণমূল পার্টি অফিসে গিয়ে কাটমানি ফেরতের দাবি জানায়। সেখানে থাকা কাদের মোল্লার মতো তৃণমূল নেতা -কর্মীরা দুজনকে ধরে ব্যাপক মারধর করে। খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ তৃণমূলের
পার্টি অফিস ঘেরাও করেন। তৃণমূল পার্টি অফিসে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ।আটকা পড়ে যান দেবশালা গ্রামের পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সি-সহ আরও কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম প্রধান শ্যামল বক্সি-সহ কয়েকজনের বিরুদ্ধে ইন্দিরা আবাস যোজনায় ঘর পিছু পাঁচ থেকে ছয় হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। তা নিয়েই গ্রামবাসীদের প্রতিবাদ ছিল। গ্রাম প্রধান শ্যামল বক্সি জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে ১৩ জুলাই নাগাদ কথা বলবেন।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর কথাতেই কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পার্টি অফিসে গিয়েছেন সাধারণ মানুষ। তারা এইসব মানুষের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications