তৃণমূলের পদাধিকারীর অপসারণ দাবি তৃণমূলেরই! ফাটল চওড়া হচ্ছে কোচবিহারে
তৃণমূলের পদাধিকারীর অপসারণ দাবি তৃণমূলেরই! ফাটল চওড়া হচ্ছে কোচবিহারে
কোচবিহার তৃণমূলে ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। বারবার চেষ্টা করেও কোচবিহারে তৃণমূলকে এক মঞ্চে আনতে ব্যর্থ রাজ্য নেতৃত্ব। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনও তাঁরা শুনতে রাজি নন। যত ভোট এগিয়ে আসছে ততই তৃণমূলের ফাটলের সঙ্গে চওড়া হচ্ছে বিজেপির হাসি। ফের ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল।

অনেক পক্ষ নেমে পড়েছে ফাটল চওড়া করতে
২০১৯ থেকেই বিজেপির সফট টার্গেট হল কোচবিহার। তালিকা অনুযায়ী কোচবিহার রাজ্যের প্রথম জেলা। আবার কোচবিহারই লোকসভা ও বিধানসভার প্রথম কেন্দ্র। সেখানেই তৃণমূলের একাধিক গোষ্ঠী। একদিকে রবীন্দ্রনাথ ঘোষ, অন্যদিকে পার্থপ্রতিম তো আছেই, এখন আবার আরও অনেক পক্ষ নেমে পড়েছে ফাটল চওড়া করতে।

একুশের আগেই তারা খসে পড়েছে কোচবিহারে
কোচবিহার থেকে ইতিমধ্যেই দুটি তারা খসে পড়েছে। এক হলেন নিশীথ প্রমাণিক। যাঁকে তৃণমূল বহিষ্কার করেছিল, বিজেপিতে যোগ দিয়ে তিনি হয়েছেন সাংসদ। ২০২১-এর আগে সেই নিশীথ প্রমাণিকের হাত ধরে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীও আবার দল ছেড়েছেন। সঙ্গী হয়েছেন বিজেপির।

কোচবিহার পুর প্রশাসকের বিরুদ্ধে সরব দল
রবীন্দ্রনাথ ঘোষের হাত ঘুরে জেলা তৃণমূলের ব্যাটন এখন দলের অন্দরে তাঁর প্রতিদ্বন্দ্বী পার্থপ্রতিম রায়ের হাতে। অন্যদিকে রয়েছেন উদয়ন গুহ। আর এই পরিস্থিতিতে কোচবিহার পুর প্রশাসকের বিরুদ্ধে সরব হয়েছে দলের একাংশ। এমনকী তাঁরা পুর প্রশাসক ভূষণ সিংয়ের অপসারণের দাবিও তুলেছে।

তৃণমূলের পদাধিকারীর অপসারণ চাইছে তৃণমূলই
বেশ কিছুদিন ধরেই জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব পুর প্রশাসক ভূষণ সিং। সাতদিনের মধ্যে অপসারণের দাবি তুলেছেন তিনি। তা না হলে তৃণমূলের নেতারা ধরনায় বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি নেতৃত্বের তৈরি করার কমিটি ভেঙে নিজের মতো কমিটি তৈরি করেছেন। এই মর্মে তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে।

তৃণমূলের একাংশের প্রতিবাদের প্রতিক্রিয়া পুর প্রশাসকের
ভূষণ সিংও পাল্টা দিয়েছেন তৃণমূলের নেতাদের। যাঁরা তাঁর বিরুদ্ধে রাস্তা নেমে আন্দোলন করছেন, তাঁদের বিরুদ্ধে ভূষণ সিংয়ের স্পষ্ট জবাব, কারও কথায় সরব না। মুখ্যমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি বললেই সঙ্গে সঙ্গে সরে যাব। প্রতিক্রিয়ায় জানিয়েছেন পুর প্রশাসক ভূষণ সিং।












Click it and Unblock the Notifications