বিজেপিতে ভাঙন অমিতের সফরের পরই, যাঁদের যোগদানে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়ল

অমিত শাহের বঙ্গ সফরের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপিতে ভাঙন ধরল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মহিলা মোর্চার সহ-সভানেত্রী মৌমিতা বসু।

অমিত শাহের বঙ্গ সফরের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপিতে ভাঙন ধরল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মহিলা মোর্চার সহ-সভানেত্রী মৌমিতা বসু। অমিত শাহ দিল্লি পাড়ি দেওয়ার পর তৃণমূল শক্তি বাড়িয়ে নিতে সমর্থ হল অনেকটাই। বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সহ-সভানেত্রী ছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের বিধায়ক-সহ দুই নেতা।

বিজেপির মহিলা মোর্চা নেত্রী তৃণমূলে

বিজেপির মহিলা মোর্চা নেত্রী তৃণমূলে

শনিবার তৃণমূল ভবনে গিয়ে বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আবদুল রহিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেন। তাঁর সঙ্গেই দলে যোগ দেন বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর ভাইপো সিদ্ধার্থ মাহাতো। এক একই দিনে পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিজেপির মহিলা মোর্চা নেত্রী।

তৃণমূল ভাঙন ধরিয়ে দিল বিজেপিতে

তৃণমূল ভাঙন ধরিয়ে দিল বিজেপিতে

তিনদিন ঘটা করে অমিত শাহ আদিবাসী-মতুয়া জনসংযোগ, দলীয় বৈঠক করে যাওয়ার পরদিনই বিজেপি ধাক্কা খেল। তৃণমূল ভাঙন ধরিয়ে দিল বিজেপিতে। বিজেপি ছাড়াও কংগ্রেসকে ভেঙে তৃণমূল শক্তি বাড়িয়ে নিয়েছে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে। কেন অমিত শাহ চলে যাবার পরই বিজেপিতে ভাঙন ধরল, তা নিয়ে কাটাছেঁড়াও শুরু হয়ে গিয়েছে।

কংগ্রেস বিধায়কের যোগদান তৃণমূলে

কংগ্রেস বিধায়কের যোগদান তৃণমূলে

বিজেপিকে ভাঙার পাশাপাশি তৃণমূলে এদিন উদ্দীপনা ছিল কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক কাজি আবদুল রহিমকে যোগদান করিয়ে উত্তর ২৪ পরগনাকে কংগ্রেস শূন্য করে দেওয়া নিয়ে। উত্তর ২৪ পরগনায় কংগ্রেসের তিনজন বিধায়ক ছিলেন। এখন নআর একজনও সে অর্থে কংগ্রেসের রইলেন না। সেইসঙ্গে আর এক কংগ্রেস বিধায়কের ঘরেও হানা দিল তৃণমূল।

তৃণমূলের শক্তি বাড়ালেন আরও যাঁরা

তৃণমূলের শক্তি বাড়ালেন আরও যাঁরা

এদিন তৃণমূল ভবনে গিয়ে শুধু রাজনৈতিক নেতা-নেত্রীরাই নন, তৃণমূলে যোগ দেন বেশ কয়েকজন আইপিএস। সেই তালিকায় রয়েছেন আইজিপি ও ডেপুটি আইজিপি পদমর্যাদার প্রাক্তন ৩ আধিকারিক। তালিকায় রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো আধিকারিকরাও।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+