পাট্টা জমি লিজ পাওয়াকে কেন্দ্র করে তুমুল অশান্তি হাড়োয়ায়
পাট্টা জমি লিজ পাওয়াকে কেন্দ্র করে তুমুল অশান্তি হাড়োয়ায়
পাট্টা জমি লিজ পাওয়াকে কেন্দ্র করে তুমুল অশান্তি হাড়োয়ায়। দুই যুযুধান গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

হাড়োয়ার গোবেরিয়া এলাকায় কয়েকশো বিঘা পাট্টা জমির লিজের টাকা দিচ্ছে না হাড়োয়ারই তৃণমূলের অপর এক গোষ্ঠী। প্রাপ্য লিজের টাকা ফেরতের দাবি নিয়ে হাড়োয়া কলকাতা রোড অবরোধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল হাড়োয়া তৃণমূলের এক গোষ্ঠী ও কিছু তৃণমূল কর্মী সমর্থকরা।
পথ অবরোধ হওয়ার একটু আগেই রাস্তা সংলগ্ন একটি ইটভাটায় বোমাবাজি করে কিছু তৃণমূল কর্মীরা।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে মিনাখা মহাকুমা পুলিশ আধিকারিক ও হাড়োয়া থানার পুলিশ। ইটভাটায় গিয়ে পুলিশ কিছু তৃণমূল কর্মীদের আটক করে ও বেশ কয়েকটি বাইক ও আটক করে পুলিশ।
তার কিছুক্ষণ পরে হাড়োয়া ব্রিজের সামনে হাড়োয়া কলকাতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কিছু কর্মীসমর্থকরা ও কিছু পাটা জমির মালিকরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এলাকার প্রাপ্য চাষীদের দাবি আমাদের প্রাপ্য টাকা ফেরত দিতে হবে। হাড়োয়ায় মেছো ভেড়ি টাকা না পেয়ে অবরোধ, বোমাবাজি, ঘটনাস্থলে র্যাফ, কমব্যাট ফোর্স নামে।
আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মেছো ভেড়ি দাদনের টাকা না পেয়ে হাড়োয়া ব্রিজ অবরোধ করে। পাশাপাশি এলাকায় বেশ কয়েকটি বোমা ফেলে বলে অভিযোগ।
সূত্রের খবর তৃণমূলের দুই গোষ্ঠী টাকা দিচ্ছে না বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগকরেছে । তার ভিত্তিতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও বেশ কয়েকটি বোমা ফাটানো হয়। অপর পক্ষের দাবি এই ঘটনার জেরে এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী রয়েছে। এলাকায় পুলিশি টহল চলছে। এই ঘটনার জেরে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications