পুর নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণে ফের বদল হচ্ছে! রাজ্য বিকল্প প্রস্তাব দিতে পারে কমিশনে
নির্বাচন কমিশন সূ্ত্রে জানা গিয়েছে এক সপ্তাহের মধ্যেই পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। এরই মধ্যে রাজ্যের প্রস্তাবিত নির্বাচনী দিনক্ষণ নিয়ে কিছুটা বদলের ইঙ্গিত মিলেছে।
রাজ্য নির্বাচন কমিশন সূ্ত্রে জানা গিয়েছে এক সপ্তাহের মধ্যেই পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। এরই মধ্যে রাজ্যের প্রস্তাবিত নির্বাচনী দিনক্ষণ নিয়ে কিছুটা বদলের ইঙ্গিত মিলেছে। রাজ্য সরকার ১২ এপ্রিলের দিনটির একটু পরিবর্তন চায়। মঙ্গলবার তৃণমূল ভবনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের বৈঠকে শাসকদেলর পক্ষ থেকে এমন আভাস পাওয়া গিয়েছে।

১২ এপ্রিল নয়, কবে ভোট
১২ এপ্রিল কলকাতা ও হাওড়ায় ভোট করা যেতে পারে বলে প্রস্তাব রেখেছিল রাজ্য সরকার। কিন্তু এখন সেই সিদ্ধান্ত একটু বদল করে এই দুই পুরনিগমে ১৯ এপ্রিল ভোট চাইছে রাজ্য। প্রথমে ১২ এপ্রিল ভোট চেয়ে এখন কেন সাতদিন তা পিছিয়ে দেওয়া কথা ভাবছে রাজ্য তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

পার্থ চট্টোপাধ্যায়ের জবাব
এ প্রসঙ্গে পরিষদীয়মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট কোনও উত্তর দেননি। কিন্তু তাঁর কথায় আভাস মিলিছে, পুরসভা ভোট প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে্ছেন। তার বাস্তবায়নের জন্যই সাতদিন সময় বাড়িয়ে নেওয়া হচ্ছে।

আগে যোগাযোগ, পরে ভোট
তিনি বলেন, দিল্লির হিংসার প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল। বুধবহার থেকেই তাঁরা আন্দোলনে নেমে পড়ছে। বুধবার ব্লকে ব্লকে ধিক্কার মিছিল হবে। তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে জনসংযোগ কর্মসূচি পালনের। সেইমতো ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচিতে নেমে পড়বে তৃণমূল কংগ্রেস।

‘দিদিকে বলো'র সাফল্যে
‘দিদিকে বলো'তে প্রভূত সাফল্য পেয়েছে তৃণমূল। তাই জনসংযোগের ধারা বজায় রাখতে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। ৭৫ দিনের এই কর্মসূচির যতটা এগিয়ে রাখা যায়, ততটাই লাভ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই নিচুতলার কর্মীদের নিয়ে পথে নামতে চলেছে তৃণমূল। যেতে চাইছে মানুষের দোরে দোরে।












Click it and Unblock the Notifications