মোদী আসছেন কলকাতায়, তার আগে তৃণমূল ছুড়ল ৫ প্রশ্নবাণ
আজ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের পর তিনি একটি রাজনৈতিক জনসভাও করবেন। তার আগে নরেন্দ্র মোদীর সামনে পাঁচটি প্রশ্ন রাখল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বর বক্তব্যে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মেট্রো প্রকল্পগুলির সূচনা করেছিলেন তা এখন উদ্বোধন করতে এসে ভোটের আগে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। আগামী বছর বিধানসভা নির্বাচন। ফলে মোদীর সফরকে পরিযায়ী পাখিদের সঙ্গে তুলনা করেছে তৃণমূল কংগ্রেস। যে পাঁচটি প্রশ্ন তৃণমূল এদিন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তার প্রায় সবটাই উল্লেখ করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
সংবিধানের ১৩০তম সংশোধনী বিল আনার নৈতিক অধিকার মোদীর আছে কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে। তৃণমূলের বক্তব্য, ৫৮৯২টি মামলার মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত ১০ বছরে দোষী সাব্যস্ত হয়েছে ৮টিতে। কনভিকশন রেট ০.১৩ শতাংশ। ২৫ জন বিরোধী নেতার মধ্যে ২৩ জন বিজেপিতে যোগ দিতেই তদন্ত বন্ধ হয়ে গিয়েছে। বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। যাঁদের মধ্যে ৬৩ জন গুরুতর অপরাধে অভিযুক্ত। মোদীর মন্ত্রিসভায় ২৮ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে খুন, অপহরণ, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ-সহ বিষয়ের মামলা রয়েছে।
তৃণমূলের দ্বিতীয় প্রশ্ন, যে ভোটার তালিকা দিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচন হলো তাতে কী ত্রুটি ধরা পড়ল যে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিসন জরুরি হয়ে পড়ল? আর যদি ত্রুটিপূর্ণ ইলেক্টরাল রোলে ভোট হয়ে থাকে তাহলে তো মোদীর প্রধানমন্ত্রী থাকার অধিকারই নেই, অভিমত তৃণমূলের। তৃণমূল মনে করে, সেক্ষেত্রে মন্ত্রীদের পদত্যাগ করা উচিত, লোকসভাও ভেঙে দেওয়া উচিত।
দিল্লি পুলিশ বলেছিল বাংলা হচ্ছে বাংলাদেশি ভাষা। বাংলা নামে কোনও ভাষা নেই, বলেছিলেন অমিত মালব্য। যদি এই কথাগুলি ঠিক হয় তাহলে মোদী বা বিজেপিকে কি দেশবিরোধী বলা যায় না? প্রশ্ন তুলে তৃণমূল উল্লেখ করেছে ন্যাশনাল অ্যান্থেম ও ন্যাশনাল সং দুটিই কিন্তু বাংলাতেই লেখা।
বিকশিত বাংলা ছাড়া বিকশিত ভারত সম্ভব নয় যখন বলা হচ্ছে তখন বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের আটকে রাখা থেকে শুরু করে বিতাড়ন-সহ তাঁদের উপর নির্যাতন কেন চলছে সেই প্রশ্নও মোদীর সামনে রেখেছে তৃণমূল।
কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার পরিমাণ ১.৯৩ লক্ষ কোটি টাকা। এ বিষয়ে প্রধানমন্ত্রী অবগত কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে। মনরেগা, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, জল জীবন মিশনের ফান্ডের টাকা আটকে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এমনটা করা হচ্ছে কিনা সেই প্রশ্নও এদিন আরও একবার তুলেছে তৃণমূল। এখন দেখার এগুলি সম্পর্কে নরেন্দ্র মোদীর ভাষণে কিছু উঠে আসে কিনা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications