উত্তর ২৪ পরগনায় উলাটপুরান! বিজেপি থেকে বহু কর্মীর যোগ তৃণমূলে

এযেন উলাটপুরান। বর্তমানে উত্তর ২৪ পরগনায় একের পর এক পুরসভা, কাউন্সিলর এবং বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এবার বিজেপি থেকেই তৃণমূলে যোগ দেওয়া দাবি করল তৃণমূল।

এযেন উলাটপুরান। বর্তমানে উত্তর ২৪ পরগনায় একের পর এক পুরসভা, কাউন্সিলর এবং বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এবার বিজেপি থেকেই তৃণমূলে যোগ দেওয়া দাবি করল তৃণমূল। বারাসত রবীন্দ্রভবনে দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলার সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

উত্তর ২৪ পরগনায় উলাটপুরান! বিজেপি থেকে বহু কর্মীর যোগ তৃণমূলে

মুখ্যমন্ত্রী অর্জুন সিং-এর নাম না করে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ করেছিলেন। এবার সেই অভিযোগ উঠল ব্যারাকপুর কেন্দ্র থেকে। সূত্রের খবর অনুযায়ী, অর্জুন সিং-এর বিরুদ্ধে ক্ষোভ ও স্বজনপোষণের অভিযোগ তুলে তৃণমূলে যোগ দিয়েছেন ব্যারাকপুর এলাকায় প্রায় ৭৫০ জন বিজেপি কর্মী ও সমর্থক। যদিও ঘটনাকে বিজেপির তরফে তৃণমূলের প্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এই দলবদলকে বিজেপির তরফে কোনও গুরুত্বই দেওয়া হয়নি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচড়াপাড়া এলাকায় তৃণমূল নেত্রী আলোরানি সরকার। প্রসঙ্গত এই আলোরানি সরকার একটা সময়ে বিজেপিতে ছিলেন। মুকুল রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করে তিনি বিজেপি ত্যাগ করেছিলেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে বীজপুর থেকে তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আলোরানি সরকার। বর্তমানে শুভ্রাংশু রায় বিজেপিতে যোগ দিয়েছেন।

ভোটের ফল বেরনোর পর এমাসের একেবারে শুরুতে বিজেপির বিরুদ্ধে নিজের বাড়িতে হামলা চালানোর অভিযোগ করেছিলেন আলোরানি সরকার। অভিযোগ অস্বীকার করে শুভ্রাংশু রায় বলেছিলেন, প্রচার পেতেই এই অভিযোগ করছেন আলোরানি সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+