Yusuf Pathan: বাড়ি ভাড়া আছে? হন্যে হয়ে আস্তানা খুঁজছেন প্রার্থী, অধীরের গড়ে কি ঠাঁই পাবেন পাঠান?
বহরমপুরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। ক্রিকেটের মাঠে চমক দেখালেও রাজনীতির ময়দানে কতটা দক্ষ হতে পারবেন এই ক্রিকেটার সেটা একটা বড় চ্যালেঞ্জ। বহরমপুরের পিচ যে একেবারেই মসৃণ হবে না সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
ইউসুফ পাঠানের জন্য প্রচার শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এখনও সেখানে পা রাখেননি প্রার্থী। শোনা যাচ্ছে বহরমপুরে থাকার জন্য নাকি বাড়িভাড়া খুঁজছেন তিনি। কিন্তু তাতে কি তাঁর বহিরাগত তকমা ঘুচবে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

ইউসুফ পাঠানকে বহরমপুর কেন্দ্রে প্রার্থী করা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। বিজেপি সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস নিজের দলের কাউকে পেলেন না। বাইরে থেকে প্রার্থী এনে বহরপুর কেন্দ্রে বসানো হয়েছে। প্রার্থী তালিকা নিয়ে এবার বেশ ভাল মতোই চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইউসুফ পাঠান। একের পর এক তারকা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে প্রার্থী করে রীতিমতো চমকে গিয়েছিল শাসক দল। একদিকে সংখ্যালঘু ভোট অন্যদিকে তারকা ক্রিকেটার। দুই মিলিয়ে অধীর চৌধুরীর মোকাবিলায় বেশ তাগড়া প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস।
এদিকে আবার বিরোধীদের মতোই দলের অন্দরে ইউসুফ পাঠানকে নিয়ে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। মুর্শিদিবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর প্রকাশ্যেই পাঠানকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন। তিিন প্রকাশ্যেই ঘোষণা করেছেন পাঠাকে তিনি কোনও ভাবেই প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন। পাঠানকে হারানোর সবরকম চেষ্টা তিনি করবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications