উলুবেড়িয়ায় নির্মল মাজিকে ঘিরে বিক্ষোভ, ইট বৃষ্টি, আহত হয়ে হাসপাতালে ভর্তি দেহরক্ষী
দিকে দিকে আক্রান্ত তৃণমূলের প্রার্থীরা, উলুবেড়িয়ায় নির্মল মাজিকে ঘিরে বিক্ষোভ, আহত হয়ে হাসপাতালে ভর্তি দেহরক্ষী
তৃতীয় দফার ভোটে দিকে দিকে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী। উলুবেড়িয়া উত্তর কেন্দ্র পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন নির্মল মাজি। নির্মল মাজির গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছেন তাঁর নিরাপত্তা কর্মী শ্যামল ওরাঁও। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হেলমেট পরে এলাকা ছাড়তে হয় নির্মল মাজিকে। কয়েক মাস আগেই তাঁর মস্তিস্কে অস্ত্রোপচার হয়েছিল ।

দিকে দিকে আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। আরামবাগে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁকে বাঁশ দিয়ে তাড়া করেন গ্রামবাসীরা। তাঁর মাথায় বাঁশের বাড়ি মারা হয়েেছ বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান। গ্রামবাসীদের অভিযোগ সুজাতা মণ্ডল মহিলা বাহিনী নিয়ে এসে গ্রামের মহিলােদর উপর চড়াও হয়েছিলেন। কোনও কারণ ছাড়াই তাঁদের মারধর করা হয়। তার জেরেই সুজাতাকে তাড়া করেন গ্রামবাসীরা। বিজেপির দাবি সুজাতার সঙ্গে যে ঘটনা ঘটেছে েসটা মানুষের রাগের স্বতোঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটেছে।
উলুবেড়িয়া কেন্দ্রে একই ভাবে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন নির্মল মািজ।তাঁকে দেখেই ইট বৃষ্টি করতে শুরু করেন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাঁকে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। ইটের আঘাতে মাথা ফেেট গিয়েছে নির্মল মাজির দেহরক্ষীর। হেলমেট পরে এলাকা ছাড়েন নির্মল মাজি। অন্যদিকে আবার শ্যামপুরে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। দেহরক্ষীরা তাঁকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে যান।












Click it and Unblock the Notifications