Lovely Maitra: 'বদলা'র হুঁশিয়ারি, লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূল, অভিযোগ দায়ের সায়নের

Lovely Maitra: সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূল (TMC)। আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। তীব্র হচ্ছে প্রতিবাদ। আর এর মধ্যেইও কার্যত বিরোধীদের উদ্দেশে 'বদলা নেওয়ার' হুঁশিয়ারি দেন লাভলি মৈত্র (Controversy over TMC MLA)।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের তরফে একটি অবস্থান বিক্ষোভে আয়োজন করা হয় সোনারপুরে। সেখানেই অংশ নেন এই শাসকদলের বিধায়ক (Lovely Maitra)।

mamata banerjee and lovely moitra

সেখান থেকেই প্রকাশ্যে বিরোধীদের কড়া সমালোচনা করেন। একই সঙ্গে বদলা নেওয়ারও হুঁশিয়ারি শোনা যায়। লাভলি বলেন, ২০১১ সালে বদল হয়েছিল। কিন্তু ২০২৪ সালে বদলা হবে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী ভাবে নামাতে হয়, আমরা খুব ভাল ভাবে জানি।" একই সঙ্গে সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দোপাধ্যায়কেও কার্যত সতর্ক করে দেন। বলেন, সুজন-সায়না এখন ঘুরে বেড়ান বদলা না নেওয়ার কারণেই।

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয় জোর রাজনৈতিক তরজা। কড়া সমালোচনা শুরু হয়। লাভলি মৈত্রের এহেন মন্তব্যে রীতিমত চাপে পড়ে যায় শাসকদল। এই অবস্থায় সোনারপুর দক্ষিণের বিধায়ককে সতর্ক করল শীর্ষ নেতৃত্ব। এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

শুধু তাই নয়, বিধায়ক লাভলির কর্মপদ্ধতি নিয়েও তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভ তৈরি হয়েছে। এমন বহু অভিযোগ শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছেছে বলে খবর। সে বিষয়েও বিধায়ককেও সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। যা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলির মন্তব্যের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন বামনেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। যা আগামীদিনে বিধায়কের অস্বস্তি বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত তৃণমূল বিধায়কের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বলে রাখা প্রয়োজন, শুধু লাভলি নয়, আরজি কর কাণ্ডে আন্দোলন যত তীব্র হচ্ছে, তত তৃণমূল বিধায়ক নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। কেউ মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন তো আবার কেউ বিরোধীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন। যা নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে তৃণমূলের। এই অবস্থায় সমস্ত তৃণমূল নেতা-কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+