সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় ফের মৃত্যু

সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় ফের মৃত্যু

সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় ফের মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর। মৃতের নাম রামপদ মন্ডল। মঙ্গলবার তিনজন মিলে রামপদ কাঁকড়া ধরতে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পর বসিরহাট এলাকার কাঁকসা জঙ্গলের ভিতরে। তারা যখন মাছ ও কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন সেই সময়ে বাঘ হামলা চালায় রামপদ মন্ডলের ওপর। বাঘ তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার দুই সঙ্গী কোনও মতে রমাপদকে ছাড়িয়ে নৌকা করে ফিরে আসে। ফেরার সময় নৌকাতেই মৃত্যু হয়েছে রামপদ মন্ডলের।

সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় ফের মৃত্যু

এর আগেও এই এলাকায় জঙ্গলের মধ্যে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলাতে মৃত্যু হয়েছে অনেকের। গত বছর ডিসেম্বর মাসের শেষ দিকে পরপর দুদিনে সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলাতে মৃত্যু হয় দুজনের। বেনিফেলি জঙ্গলে মৃত্যু হয় নিমাই সাহুর। সজনেখালি এলাকায় বাঘের হামলাতে মৃত্যু হয় প্রফুল্ল মন্ডলের।

নদী খালে ভরা সুন্দরবনের জঙ্গলের মধ্যে মাছ ও কাঁকড়া ধরে সংসার চালাতে হয় অনেককেই। তাদের কেউ কেউ বনবিভাগের থেকে অনুমতি না নিয়ে মাছ ধরার জন্য চলে যায়। বাঘের হামলাতে মৃত্যু হয়েছে অনেকের। কিন্তু সংসার চালাতে তাদের আবার মাছ ও কাঁকড়া ধরতে এই জঙ্গলের মধ্যে যেতেই হয়। তাই বাঘের হামলাতে মৃত্যু হলেও ভয় নিয়ে যেতে হচ্ছে তাদের বলে জানিয়েছেন এই এলাকার লোকজন ও মৎস্যজীবীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+