ভুটান সীমান্তে নেশার ওষুধ সহ তিন জনকে গ্ৰেপ্তার
ভুটান সীমান্তে নেশার ওষুধ সহ তিন জনকে গ্ৰেপ্তার
এসএসবি ৫৩ ব্যাটালিয়ান ও জয়ঁগা থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে ভুটান সীমান্ত জয়ঁগা থেকে প্রচুর নিষিদ্ধ নেশার ওষুধ সহ তিন জনকে গ্ৰেপ্তার করল। মঙ্গলবার গভীর রাতে জয়ঁগা গুয়াবাড়ি এলাকায় গোপন সুত্রে খবর পাওয়ার পরই অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। সেই গাড়ি থেকে ৩২০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার হয়।

ধৃতরা জয়ঁগা গুয়াবাড়ির বাসিন্দা আলতাব মিঞা, মধ্য মাদারিহাটের বাসিন্দা শিবাজী কর্মকার ও মাদারিহাট রবীন্দ্রনগড়ের বাসিন্দা অভিজিৎ সাহা। ধৃতদের কাছ থেকে ৬৮৪০০ ভূটানের টাকা উদ্ধার হয়। ধৃতদের বুধবার জলপাইগুড়ি কোর্টে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়গাঁ থানার পুলিশ।












Click it and Unblock the Notifications